মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ১১:৫৯ পূর্বাহ্ন
আজকের শিরোনাম
বদলগাছীতে খাস খাজনা আদায়ে ব্যাপক অনিয়ম, রাজস্ব হারাচ্ছে সরকার। বালিয়াডাঙ্গীতে ২ কেজি ২০০ গ্রাম গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার তাড়াশে সাবেক ছাত্রলীগ নেতা রুবেল গ্রেপ্তার সৌদিআরব রিয়াদে বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল ইংরেজি শাখার ২০২৬ইং ব‍্যাচ এর সমাবর্তন অনুষ্ঠান। মহাদেবপুরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে এসএসএস এর সাড়ে ৮ হাজারেরও বেশি গাছের চারা বিতরণ ও র‍্যালি অনুষ্ঠিত লন্ডনের নর্থহ্যাম্পটনের মেয়র কর্তৃক ‘অনুপ্রেরণাদায়ক’ কমিউনিটি লিডারশিপ সম্মাননা প্রদান অনুষ্ঠিতন নানিয়ারচর সেনা জোনের উদ্যোগে পরিষ্কার-পরিচ্ছন্নতা, পরিবেশ সংরক্ষণ ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত উত্তরার বিডিআর মার্কেটের পার্কিং স্থান নিয়ে বিরোধ: পুরো মার্কেটকে ঘিরে আদালতে তিন মামলা, উত্তেজনা বৃদ্ধি সিংগাইরে ছাত্তার ফাউন্ডেশনের ১৫ লাখ টাকার অনুদান পেল ১৫ অসহায় পরিবার গ্রাম আদালত সেবা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে বড়বাড়ী ইউনিয়ন পরিষদের বছরব্যাপী বিশেষ ক্যাম্পেইন ২০২৬

প্রেমের টানে তুরস্ক থেকে সিরাজগঞ্জে এলেন যুবক।

রিপোর্টারের নাম / ১৬৭ বার দেখা হয়েছে
আপডেট: বুধবার, ৬ নভেম্বর, ২০২৪

সিরাজগঞ্জ প্রতিনিধিঃ

কথায় আছে, প্রেম মানে না কোনো বাধা। আর সেই কথাটিই একেবারে প্রমাণ করলেন তুরস্কের যুবক মুস্তফা ফাইক। ৪,৫০০ কিলোমিটার দূরত্ব পেরিয়ে বাংলাদেশে এসে তিনি বিয়ে করলেন ৩ বছরের প্রেমিকার সাথে। সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার পোতাজিয়া ইউনিয়নের কাকিলামারি গ্রামের মল্লিকা এবং তুরস্কের মুস্তফার প্রেমের গল্প এখন এলাকার আলোচনার কেন্দ্রবিন্দু।

মল্লিকা, শাহজাদপুরের দলিল লেখক কামরুজ্জামান মানিকের কন্যা। তিন বছর আগে সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে তার একটি ছবি পোস্ট করেছিলেন তিনি। সেই ছবিটি দেখে মুগ্ধ হন তুরস্কের যুবক মুস্তফা ফাইক। এর পর শুরু হয় তাদের মেলামেশা, এবং এক সময় তা পরিণত হয় গভীর প্রেমে। দীর্ঘ ৩ বছরের সম্পর্কের পর, একদিন হাজার হাজার মাইল পাড়ি দিয়ে মুস্তফা পৌঁছান বাংলাদেশে। এরপর দুই পরিবারের সম্মতিতে গত সোমবার রাতে তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হন।

বিয়ের পর, মল্লিকা ও মুস্তফা উভয়ই খুশি। মল্লিকা জানান, তিন বছরের সম্পর্ক অবশেষে বিয়ে হিসেবে পরিণতি পেয়ে তিনি অত্যন্ত আনন্দিত। ভিসা প্রক্রিয়া শেষ হলেই তারা তুরস্কে পাড়ি দেবেন বলে জানান তারা।

এদিকে, মল্লিকার পরিবার এবং স্বজনেরা এই বিয়ে মেনে নিয়ে খুশি। মল্লিকার মা ও পরিবারের অন্য সদস্যরা তাদের ভালোবাসা ও সমর্থন জানিয়েছেন। 

এলাকার বাসিন্দারা এ সুখবর শুনে মল্লিকার বাড়িতে ভিড় জমিয়েছেন। বিদেশি জামাই পেয়ে পুরো গ্রামটি আনন্দিত এবং আত্মহারা। এলাকার মানুষ মনে করছেন, এই বিয়ে শুধুমাত্র মল্লিকার নয়, পুরো এলাকার জন্য একটি গর্বের বিষয়। 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর