মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ১০:৪৫ পূর্বাহ্ন
আজকের শিরোনাম
বদলগাছীতে খাস খাজনা আদায়ে ব্যাপক অনিয়ম, রাজস্ব হারাচ্ছে সরকার। বালিয়াডাঙ্গীতে ২ কেজি ২০০ গ্রাম গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার তাড়াশে সাবেক ছাত্রলীগ নেতা রুবেল গ্রেপ্তার সৌদিআরব রিয়াদে বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল ইংরেজি শাখার ২০২৬ইং ব‍্যাচ এর সমাবর্তন অনুষ্ঠান। মহাদেবপুরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে এসএসএস এর সাড়ে ৮ হাজারেরও বেশি গাছের চারা বিতরণ ও র‍্যালি অনুষ্ঠিত লন্ডনের নর্থহ্যাম্পটনের মেয়র কর্তৃক ‘অনুপ্রেরণাদায়ক’ কমিউনিটি লিডারশিপ সম্মাননা প্রদান অনুষ্ঠিতন নানিয়ারচর সেনা জোনের উদ্যোগে পরিষ্কার-পরিচ্ছন্নতা, পরিবেশ সংরক্ষণ ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত উত্তরার বিডিআর মার্কেটের পার্কিং স্থান নিয়ে বিরোধ: পুরো মার্কেটকে ঘিরে আদালতে তিন মামলা, উত্তেজনা বৃদ্ধি সিংগাইরে ছাত্তার ফাউন্ডেশনের ১৫ লাখ টাকার অনুদান পেল ১৫ অসহায় পরিবার গ্রাম আদালত সেবা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে বড়বাড়ী ইউনিয়ন পরিষদের বছরব্যাপী বিশেষ ক্যাম্পেইন ২০২৬

সিরাজগঞ্জে মিক্সচার মেশিনের সঙ্গে মটরসাইকেলের ধাক্কা নিহত দুই

রিপোর্টারের নাম / ১৫৫ বার দেখা হয়েছে
আপডেট: মঙ্গলবার, ১২ নভেম্বর, ২০২৪

সিরাজগঞ্জ প্রতিনিধিঃ

সিরাজগঞ্জঃ সিরাজগঞ্জে সিরাজগঞ্জ সদর উপজেলায় রাস্তার ওপরে থাকা একটি মিক্সচার মেশিনের সঙ্গে ধাক্কা লেগে দুই মটরসাইকেল আরোহীর মৃত্যু হয়। নিহ‌তের বিষয়‌টি নি‌শ্চিত ক‌রে‌ছেন, সিরাজগঞ্জ সদর থানার ওসি হুমায়ুন কবির।
সোমবার (১১ নভেম্বর) এ দুর্ঘটনাটি ঘটে, রতনকান্দি ইউনিয়নের পিপুলবাড়িয়া-কাজিপুর আঞ্চলিক সড়কের পিপুলবাড়িয়া বাজার এলাকায়।

নিহতরা হলেন, রতনকান্দি ইউনিয়নের দত্তবাড়ি গ্রামের বেলাল হোসেনের ছেলে কলেজ ছাত্র আব্দুল হাকিম (২০) ও হরিণা গ্রামের তোজাম উদ্দিনের ছেলে মুদি ব্যবসায়ী সৌরভ আলী (৪২)।

সিরাজগঞ্জ সদর থানার ওসি হুমায়ুন কবির জানান, পিপুলবাড়িয়া বাজারের পাশে রাস্তার ওপর আগে থেকেই একটি মিক্সচার মেশিন (রাস্তার কাজে ব্যবহৃত) ছিল। ওই দুইজন একটি মটরসাইকেলে ঘটনাস্থলে পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে ওই মেশিনের সঙ্গে ধাক্কা লাগে। এতে মটরসাইকেলে থাকা দুইজনই গুরুতর আহত হন। হাসপাতালে নেওয়ার পর তাদের মৃত্যু ঘোষণা করেন চিকিৎসক। নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর