বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৪:০৬ পূর্বাহ্ন

রায়গঞ্জে মানসিক ভারসাম্যহীন ব্যক্তির লাশ উদ্ধার

তাড়াশ টাইমস / ২১৪ বার দেখা হয়েছে
আপডেট: বৃহস্পতিবার, ২৮ নভেম্বর, ২০২৪

মজিবর রহমান স্টাফ রিপোর্টার

সিরাজগঞ্জের রায়গঞ্জে আব্দুল মান্নান (৫০) নামে এক মানসিক ভারসাম্যহীন ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।
বৃহস্পতিবার বেলা ১২ টার দিকে উপজেলার সলঙ্গা থানার ভুইয়াগাঁতী-রঘুনাথপুর জোড়া ব্রীজ এলাকা থেকে  মরদেহটি উদ্ধার করা হয়। নিহত আব্দুল মান্নান উল্লাপাড়া উপজেলার চড়িয়া শিকার এলাকার আব্দর রহমান টুনু সরকারের ছেলে।
পারিবারিক ও থানা পুলিশ সূত্রে জানাযায়, নিহত ব্যক্তির বোনের বাড়ি উপজেলার চান্দাইকোনা ইউনিয়নের মোজাফফরপুর গ্রামে। সেখানে তার ভাগনের ছেলে (নাতি) গত বুধবার মারা যায়। সেখানে আসতেই এ মৃত্যু হয়েছে বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে।
সলঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) রবিউল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনা স্থল সরেজমিনে পরিদর্শন পূর্বক মরদেহটি উদ্ধার করা হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত মরদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়নি। তবে প্রক্রিয়া চলছে বলে জানান তিনি।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর