রবিবার, ২২ মার্চ ২০২৬, ১২:০৬ অপরাহ্ন
আজকের শিরোনাম
তাহিরপুর সীমান্তে অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে ৩ বাংলাদেশিকে আটক করেছে বিজিবি। গারো পাহাড়ে বন রক্ষায় মানববন্ধন: আগুন প্রতিরোধে সচেতনতামূলক ব্যানার স্থাপন! ভুরুঙ্গামারীতে মানব সমাজ কল্যাণ ক্লাব’র আর্থিক সহায়তা ও ঈদ উপহার প্রদান শ্রীমঙ্গলে আব্দুল খালেকের উদ্যোগে ইফতার মাহফিল—দোয়া কামনায় মিলিত সর্বস্তরের মানুষ; রাউজান প্রেস ক্লাবের উপহার বিতরণ সাংবাদিকদের মানবিক উদ্যোগ প্রশংসনীয়: সাবের সুলতান কাজল বাংলাদেশ ডিপ্লোমা ফার্মাসিস্ট অ্যাসোসিয়েশন (বিডিপিএ)-কে বিএনপির রাজনৈতিক আদর্শে রূপান্তরের অভিযোগ: ফ্যাসিস্ট দোসর পুনর্বাসনের অপচেষ্টা পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন বাকেরগঞ্জ উপজেলার বিএনপির সাবেক সদস্য জনাব এস, এম নিয়াজ মোর্শেদ ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন চট্টগ্রাম বেস্ট ফিজিওথেরাপি হসপিটালের ডাইরেক্টর মোঃ আক্তার হোসেন উপজেলা প্রেসক্লাব ভূরুঙ্গামারী’র ইফতার মাহফিল সাংবাদিক উন্নয়ন পরিষদের উদ্যোগে ঈদ উপহার বিতরণ, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত;

তাড়াশে বিএনপি নেতার বাড়িতে জানালার গ্রিল ভেঙে ডাকাতি

রিপোর্টারের নাম / ১২৮ বার দেখা হয়েছে
আপডেট: বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর, ২০২৪

তাড়াশ প্রতিনিধিঃ

সিরাজগঞ্জঃ সিরাজগঞ্জের তাড়াশে চেতনানাশক ব্যবহার করে বিএনপি’র এক নেতার বাড়িতে ডাকাতি করা হয়। এ সময় ডাকাতরা স্বর্ণালংকার, নগদ টাকা ও মুল‌্যবান বিভিন্ন দ্রব্যাদি লুট করে নিয়ে যায়। বিষয়টি নিশ্চিত করেছেন তাড়াশ উপজেলা বিএনপির সদস্য মোঃ আলতাব হোসেন।

জানা যায়, তাড়াশ উপজেলার দেবী গ্রামের বাসিন্দা ও নওগাঁ ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ আজম আলীর বাড়িতে বুধবার (৪ ডিসেম্বর) গভীর রাতে একদল ডাকাত জানালার গ্রিল ভেঙে চেতনানাশক প্রয়োগ করে, সবাইকে অজ্ঞান করে নগদ এক লাখ টাকা, এক ভরি স্বর্ণালংকার, মোবাইল ফোনসহ প্রায় পাঁচ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়।

বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) সকালে কাজের লোক বাসায় গিয়ে ডাকাডাকি করে কারো সাড়া না পেয়ে প্রতিবেশীদের ডে‌কে এনে গেট ভেঙে বাড়িতে প্রবেশ করে সবাইকে অচেতন অবস্থায় দেখতে পান। তাদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়।

এ বিষয়ে তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আসলাম হোসেন জানান, খবর পেয়ে সকালে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর