বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০২:০৮ পূর্বাহ্ন
আজকের শিরোনাম
সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন মৌলভীবাজারে মতবিনিময় সভা ও আহ্বায়ক ক‌মি‌টি গঠন টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের জায়গা পরিদর্শনে সিলেট-২ এর সাংসদ তাহসিনা রুশদীর লুনা সরকারের দেওয়া উন্নয়নের প্রতিশ্রুতি ধীরে ধীরে দৃশ্যমান হবে : এমপি লুনা তাহিরপুরে ৪২ পিস ইয়াবা,নগদ টাকা, মোটরসাইকেলসহ ১জন আটক। জগন্নাথপুর উপজেলা চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় মহিউদ্দিন বাবলু  ১৪ দফা দাবিতে গাজীপুরে বিএমএসএফের র‍্যালি ও আলোচনা সভা চট্টগ্রামে মাইজভান্ডারি গবেষক আল্লামা গোলাম মোস্তফা শায়েস্তা খাঁন আজহারীর ইন্তেকাল চরবাড়ুকা, বাঘেচরা হাওরে ক্ষতিগ্রস্ত কৃষকদের মানববন্ধন আনন্দবাজারে র‍্যাব-৯ এর হানা: বিপুল পরিমাণ গাঁজাসহ দুইজন গ্রেফতার সুনামগঞ্জ সদর থানায় এক যুবককে (একশত সত্তর) পিস কথিত নেশাজাতীয় ইয়াবা ট্যাবলেট, সহ গ্রেফতার।

তাড়াশের দাসপাড়াতে ২৪ প্রহর ব্যাপী মহানামযজ্ঞা অনুষ্ঠান

রিপোর্টারের নাম / ১৯৫ বার দেখা হয়েছে
আপডেট: বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর, ২০২৪

মজিবর রহমান স্টাফ রিপোর্টার

সিরাজগেঞ্জর তাড়াশ পৌর সদরের দাস পাড়াতে সনাতন ধর্মের ২৪ প্রহর ব্যাপী মহানামযজ্ঞা ও লীলা কীর্তন শুরু হয়েছে।
তাড়াশ পৌর সদর দাস পাড়া সার্বজনীন শ্রী শ্রী কালীমাতা ও দূর্গামাতা মন্দির প্রঙ্গনে ওই মহানামযজ্ঞা ও লীলা কীর্তন উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা সুইচিং মং মারমা।

বৃহস্পতিবার সন্ধ্যায় তিন দিন ব্যাপী শুরু হওয়া অনুষ্ঠানে বক্তব্য রাখেন, তাড়াশ উপজেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি গোপাল চন্দ্র, সাধারণ সম্পাদক আশুতোষ স্যানাল, তাড়াশ পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের ডিজিএম নিরাপদ দাস, উপজেলা যুবদলের সদস্য সচিব রাজিব আহমেদ মাসুম, যুগ্ম আহবায়ক শুকুর মির্জা পৌর বিএনপির নেতা হাসান খন্দকার প্রমুখ।

অনুষ্ঠানকে ঘিরে টাঙ্গাইল,জামালপুর, শেরপুর, সিরাজগঞ্জ,বগুড়া, খুলনা ও ভারতের শিল্পী গোষ্ঠীরা অনুষ্ঠানে অষ্টকালীন লীলা কীর্তন পরিবেশন করবেন। ইতিমধ্যেই বিভিন্ন শিল্পীরা লীলা কীর্তন পরিবেশন করে অনুষ্ঠান কে প্রাণবন্ত করে তোলছেন। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন অঞ্চল থেকে ভক্তবৃন্দরা আসতে শুরু করেছেন।

এ অনুষ্ঠানকে ঘিরে সনাতনধর্ম সহ অন্যান্য ধর্মলর্ম্বীদের মাঝে ভাতৃত্ববোধ জাগরিত হয়। তৈরি হয় নিজেদের পারস্পারিক সম্পর্কের মেলবন্ধন। বিশ্বশান্তি কল্পে প্রতিবছর এ অনুষ্ঠানের আয়োজন করা হোক। সুন্দর ও সাবলীল ভাবে এ লীলা কীর্তন অনুষ্ঠান উদযাপন করতে পারেন এমনটাই প্রত্যাশা করেন প্রধান অতিথি সুইচিং মং মারমা।

 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর