বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৩:০০ পূর্বাহ্ন
আজকের শিরোনাম
বাকেরগঞ্জে ইউএনওর বিতর্কিত কর্মকাণ্ডে নাগরিক সেবা ব্যাহত বাকেরগঞ্জে ইউএনওর বিতর্কিত কর্মকাণ্ডে নাগরিক সেবা ব্যাহত বিএম কলেজ ছাত্র ইউনিয়নের সভাপতি মারজান, সম্পাদক অর্ণব রংপুরে এসএসএস-এর উদ্যোগে জেলা প্রশাসকের নিকট ২০০০টি গাছের চারা হস্তান্তর চট্টগ্রাম নাগরিক ফোরামের প্রতিষ্ঠাবার্ষিকীতে ভার্চুয়াল আলোচনা সভা অনুষ্ঠিত “দি ওয়ান পাউন্ড জেনারেল হসপিটাল” ট্রাস্টি সিলেট-২ আসনের এমপি লুনা’র সা‌থে বৃটেনে সাক্ষাৎ বিনিময় মানবিক সংগঠন সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন যুক্তরাজ্য শাখা’র কমিটি গঠন রাজশাহী দুর্গাপুরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে হয়রানির অভিযোগ: তদন্তের আশ্বাস বিভাগীয় কমিশনারের বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের হরিপুর উপজেলা শাখার নতুন কমিটি গঠন আল-ইযহার আইডিয়াল মাদ্রাসায় মেধা বিকাশ, কুরআন বিতরণ ও ফলাফল প্রকাশ অনুষ্ঠান ২০২৬ অনুষ্ঠিত।

তাড়াশ সদর ইউনিয়নের প্রশাসকের দায়িত্ব বুঝে নিলেন ডা. আমিনুল ইসলাম

রিপোর্টারের নাম / ১১৯ বার দেখা হয়েছে
আপডেট: রবিবার, ৮ ডিসেম্বর, ২০২৪

মজিবর রহমান স্টাফ রিপোর্টার

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার সদর ইউনিয়নের প্রশাসক হিসেবে দাপ্তরিক কাজকর্ম ও দায়িত্ব বুঝে নিলেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. আমিনুল ইসলাম।
রবিবার সকালে তাড়াশ ৬ নং সদর ইউনিয়ন পরিষদ কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা মহব্বত হোসেন তালুকদার নিয়োগকৃত প্রশাসক ডা. আমিনুল ইসলামকে দাপ্তরিক কাজকর্ম ও দায়িত্ব বুঝে দেন। পরে ইউনিয়ন পরিষদে কর্মরত সকলে প্রশাসককে রবণ ও ফুলেল শুভেচ্ছা জানান।
এ সময় উপস্থিত ছিলেন, তাড়াশ উপজেলা কৃষি অফিসের উপ-সহকারী কৃষি কর্মকর্তা আব্দুল আজিজ, তাড়াশ সদর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান ও ইউপি সদস্য আক্তার হোসেন, ইউপি সদস্য সোলায়মান হোসেন, তাড়াশ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম ছানোয়ার হোসেন সাজু, সদস্য মহররম আলী প্রমূখ।
উল্লেখ্য, ৫ই আগষ্টে ছাত্র-জনতার আন্দোলনের মূখে স্বৈরাচারী আ’লীগ সরকারের পতনের পর নানা কারণে দীর্ঘ সময় সদর ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান ও প্যানেল চেয়ারম্যান আকতার হোসেন অনুপস্থিত থাকায় ওই ইউনিয়ন পরিষদে সরকারি কর্মকর্তা ডা. আমিনুল ইসলামকে প্রশাসক হিসেবে নিয়োগ দেয়া হয়।
এ বিষয়ে উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. আমিনুল ইসলাম বলেন, সরকারের নির্দেশনা অনুযায়ী আমাকে তাড়াশ সদর ইউনিয়ন পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। সেই প্রেক্ষিতে সদর ইউনিয়ন পরিষদের দায়িত্ব ও দাপ্তরিক কাজকর্ম বুঝে নেয়া হলো।

 

 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর