বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০২:০৮ পূর্বাহ্ন
আজকের শিরোনাম
সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন মৌলভীবাজারে মতবিনিময় সভা ও আহ্বায়ক ক‌মি‌টি গঠন টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের জায়গা পরিদর্শনে সিলেট-২ এর সাংসদ তাহসিনা রুশদীর লুনা সরকারের দেওয়া উন্নয়নের প্রতিশ্রুতি ধীরে ধীরে দৃশ্যমান হবে : এমপি লুনা তাহিরপুরে ৪২ পিস ইয়াবা,নগদ টাকা, মোটরসাইকেলসহ ১জন আটক। জগন্নাথপুর উপজেলা চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় মহিউদ্দিন বাবলু  ১৪ দফা দাবিতে গাজীপুরে বিএমএসএফের র‍্যালি ও আলোচনা সভা চট্টগ্রামে মাইজভান্ডারি গবেষক আল্লামা গোলাম মোস্তফা শায়েস্তা খাঁন আজহারীর ইন্তেকাল চরবাড়ুকা, বাঘেচরা হাওরে ক্ষতিগ্রস্ত কৃষকদের মানববন্ধন আনন্দবাজারে র‍্যাব-৯ এর হানা: বিপুল পরিমাণ গাঁজাসহ দুইজন গ্রেফতার সুনামগঞ্জ সদর থানায় এক যুবককে (একশত সত্তর) পিস কথিত নেশাজাতীয় ইয়াবা ট্যাবলেট, সহ গ্রেফতার।

শীতকালীন সবজি চাষে ব্যস্ত তাড়াশের কৃষকরা, লাভের আশায় স্বপ্ন বুনছেন তারা

রিপোর্টারের নাম / ১০২ বার দেখা হয়েছে
আপডেট: রবিবার, ৮ ডিসেম্বর, ২০২৪

তাড়াশ প্রতিনিধিঃ

সিরাজগঞ্জঃ শীতকালীন সবজি চাষে ব্যস্ত তাড়াশের কৃষকরা, লাভের আশায় স্বপ্ন বুনছেন তারা
সিরাজগঞ্জ জেলার তাড়াশ উপজেলায় শীতকালীন সবজি চাষে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। বিভিন্ন জাতের সবজির চারা রোপণ ও পরিচর্যায় কৃষকদের ব্যস্ততা বেড়েছে। বাজারের চাহিদা বিবেচনায় রেখে একটু বেশি লাভের আশায় সবজিতে স্বপ্ন বুনছেন তারা।

সরেজমিনে দেখা যায়, তাড়াশ উপজেলার ১টি পৌরসভা ও ৮টি ইউনিয়নের প্রত্যন্ত চরাঞ্চলের জমিগুলোতে দিন দিন বেড়েই চলেছে সবজি চাষ। বিস্তীর্ণ মাঠজুড়ে এখন শোভা পাচ্ছে সারি সারি ফুলকপি, বাঁধাকপি, লাউ,টমেটো, বেগুন,শিম, মুলা, করলা, পটল, পালং ও লাল শাকসহ রকমারি শীতকালীন সবজির আবাদ। মাঠে মাঠে এসব ফসল পরিচর্যায় এখন ব্যস্ত কৃষকরা। কিছুদিনের মধ্যেই এসব সবজি বাজারজাত শুরু করবেন এমনই প্রত্যাশা করছেন এখানকার কৃষকরা।

বর্তমান সময়ে এখানকার কৃষকরা কাকডাকা ভোরে ঘুম থেকে উঠে জমিতে হালচাষ, চারা রোপণ, ক্ষেতে পানি দেওয়া ও আগাছা পরিষ্কার করাসহ নানা কাজে ব্যস্ত সময় পার করছেন। শুধু নিজেদের চাহিদাই নয়, বাণিজ্যিকভাবে চাষ হচ্ছে এসব সবজি। শীতের এ মৌসুমে জেলার বিভিন্ন বাজারসহ পার্শ্ববর্তী এলাকা গুলোতে সবজি পাঠাবেন কৃষকরা । এ প্রস্তুতি নিয়ে কাজ করছে তাড়াশের কৃষকেরা। তাড়াশ উপজেলার মাগুড়া বিনোদ ইউনিয়নের চরাঞ্চলের কৃষকদের সঙ্গে কথা বলে জানা গেছে, যে কোনো আগাম সবজি চাষ হলে বাজারে চাহিদা বেশি থাকে। আর মুনাফাও অনেক বেশি হয়। তাই কৃষকরা বিশেষ করে উঁচু জমিতে সবজি চাষে ঝুঁকছেন। অল্প সময়ে কম খরচে অধিক মুনাফা লাভের জন্য ফুলকপি, মিষ্টি কুমড়া, লাউ ও বাঁধাকপির জুড়ি নেই। পানি জমে না এমন উঁচু জমিতে কপি চাষের জন্য উপযুক্ত।

তাড়াশ সদর ইউনিয়নে বর্তমানে বাণিজ্যিক ভাবে আগাম সবজি চাষে বেশ আলোড়ন তুলছেন কৃষকরা।

স্থানীয় কৃষক মুনসুর রহমান (৩৫) বলেন, বর্তমানে সবজিতে কীটনাশকের ব্যবহার অনেকটাই কম থাকায় গুণগত মানে চাহিদাও অনেক বেশি । গত বছর আমি এক একর জমিতে ফুলকপি চাষাবাদ করে খরচ বাদে ৮০ হাজার টাকা লাভ করেছি। চলমান বাজার ও আবহাওয়া ভালো থাকলে একই জমি থেকে লক্ষাধিক টাকা আয় হবে বলে আশা রাখছি।

মাধাইনগর ইউনিয়নের কৃষক আশরাফুল হক(৪০) জানান, গত বছর তিনি ১ একর জমিতে প্রায় ৪০ মেট্রিক টন শাক সবজি পেয়েছেন। তা পাইকারি বিক্রি করে প্রায় সাড়ে ৩ লাখ টাকা আয় হয়েছে।

নওগাঁ ইউনিয়নের কৃষক জাহিদ হাসান (৪২) বলেন, সবজি চাষে তুলনামূলকভাবে মূলধনও কম লাগে। পরিশ্রমও তেমন বেশি না। কম সময়েই সবজি বিক্রির উপযোগী হয়ে ওঠে। তবে সেবায় ত্রুটি করা যাবে না।

এছাড়া চলতি মৌসুমে সবজির দামও বেশ ভালোই আর পরিবারের চাহিদাও মেটানো সম্ভব। সব মিলিয়ে সবজি চাষকেই আমরা লাভজনক মনে করছি।

এ বিষয়ে তাড়াশ উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ আব্দুল্লাহ আল মামুন বলেন এবার শীতকালীন শাক-সবজিসহ প্রায় সব রকমের ফসলের ভালোই ফলন হচ্ছে। আশা করি এবার লক্ষ্যমাত্রার চেয়ে বেশি শাকসবজি উৎপাদন হবে এ অঞ্চলে।

বর্তমানে কৃষকরা জৈব পদ্ধতিতে বিষমুক্ত শাকসবজি উৎপাদন করতে সক্ষম হচ্ছে। অন্যদিকে বাজারে সবজির চাহিদা থাকায় কৃষকরা নায্য দামে বিক্রি করতে পেরে লাভবান হচ্ছে।
, উপজেলায় আগের চেয়ে সবজি চাষ বৃদ্ধি পেয়েছে যে কারণে মাঠ পর্যায়ে অফিসারদের তদারকি বৃদ্ধি করা হয়েছে। সবজি চাষিদের গুরুত্বপূর্ণ পরামর্শ হচ্ছে, সবজি চাষের ক্ষেতে পানি জমে থাকলে স্যাঁতসেঁতে মাটিতে গাছের গোড়ায় নেমাট (কৃমি জাতীয় পোকা) আক্রমণ করে শিকড় নষ্ট এবং ফুল পচে কুশি গজানোর ক্ষমতা হারায়। তাই গোড়া পচা রোগ দেখা দিলে ছত্রাকনাশক বা পানিতে পরিমিতভাবে বোরিক এসিড মিশিয়ে স্প্রে করলে উপকার পাওয়া যায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর