বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০২:০৮ অপরাহ্ন
আজকের শিরোনাম
বাকেরগঞ্জে ইউএনওর বিতর্কিত কর্মকাণ্ডে নাগরিক সেবা ব্যাহত বাকেরগঞ্জে ইউএনওর বিতর্কিত কর্মকাণ্ডে নাগরিক সেবা ব্যাহত বিএম কলেজ ছাত্র ইউনিয়নের সভাপতি মারজান, সম্পাদক অর্ণব রংপুরে এসএসএস-এর উদ্যোগে জেলা প্রশাসকের নিকট ২০০০টি গাছের চারা হস্তান্তর চট্টগ্রাম নাগরিক ফোরামের প্রতিষ্ঠাবার্ষিকীতে ভার্চুয়াল আলোচনা সভা অনুষ্ঠিত “দি ওয়ান পাউন্ড জেনারেল হসপিটাল” ট্রাস্টি সিলেট-২ আসনের এমপি লুনা’র সা‌থে বৃটেনে সাক্ষাৎ বিনিময় মানবিক সংগঠন সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন যুক্তরাজ্য শাখা’র কমিটি গঠন রাজশাহী দুর্গাপুরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে হয়রানির অভিযোগ: তদন্তের আশ্বাস বিভাগীয় কমিশনারের বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের হরিপুর উপজেলা শাখার নতুন কমিটি গঠন আল-ইযহার আইডিয়াল মাদ্রাসায় মেধা বিকাশ, কুরআন বিতরণ ও ফলাফল প্রকাশ অনুষ্ঠান ২০২৬ অনুষ্ঠিত।

তাড়াশে কৃষক দলের ৪৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

রিপোর্টারের নাম / ১২৬ বার দেখা হয়েছে
আপডেট: বুধবার, ১১ ডিসেম্বর, ২০২৪

মজিবর রহমান  স্টাফ রিপোর্টার

সিরাজগঞ্জের তাড়াশে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী নান কর্মসূচির মধ্য দিয়ে যথাযথ ভাবে পালিত হয়েছে। কর্মসূচির মধ্যে ছিল, বর্ণাঢ্য র‌্যালী, দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন এবং আলোচনা সভা।
বুধবার সকালে এ উপলক্ষে তাড়াশ উপজেলা কৃষক দলের আয়োজনে দলীয় কার্যালয় থেকে এক বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে পৌর সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা বিএনপি’র দলীয় কার্যালয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদলের তাড়াশ উপজেলা শাখার সভাপতি গোপাল চন্দ্রের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেরা বিএনপি’র সভাপতি স.ম. আফসার আলী। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা কৃষকদলের সাধারণ সম্পাদক মো. আব্দুল হক, উপজেলা যুবদলের আহ্বায়ক এফএম শাহ আলম, সদস্য সচিব রাজিব আহমেদ মাসুম, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব খন্দকার শাহাদাত হোসেনসহ উপজেলা বিএনপির অঙ্গ-সংগঠনের নেতৃবৃন্দ।

 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর