রবিবার, ২২ মার্চ ২০২৬, ০২:০৪ অপরাহ্ন
আজকের শিরোনাম
তাহিরপুর সীমান্তে অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে ৩ বাংলাদেশিকে আটক করেছে বিজিবি। গারো পাহাড়ে বন রক্ষায় মানববন্ধন: আগুন প্রতিরোধে সচেতনতামূলক ব্যানার স্থাপন! ভুরুঙ্গামারীতে মানব সমাজ কল্যাণ ক্লাব’র আর্থিক সহায়তা ও ঈদ উপহার প্রদান শ্রীমঙ্গলে আব্দুল খালেকের উদ্যোগে ইফতার মাহফিল—দোয়া কামনায় মিলিত সর্বস্তরের মানুষ; রাউজান প্রেস ক্লাবের উপহার বিতরণ সাংবাদিকদের মানবিক উদ্যোগ প্রশংসনীয়: সাবের সুলতান কাজল বাংলাদেশ ডিপ্লোমা ফার্মাসিস্ট অ্যাসোসিয়েশন (বিডিপিএ)-কে বিএনপির রাজনৈতিক আদর্শে রূপান্তরের অভিযোগ: ফ্যাসিস্ট দোসর পুনর্বাসনের অপচেষ্টা পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন বাকেরগঞ্জ উপজেলার বিএনপির সাবেক সদস্য জনাব এস, এম নিয়াজ মোর্শেদ ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন চট্টগ্রাম বেস্ট ফিজিওথেরাপি হসপিটালের ডাইরেক্টর মোঃ আক্তার হোসেন উপজেলা প্রেসক্লাব ভূরুঙ্গামারী’র ইফতার মাহফিল সাংবাদিক উন্নয়ন পরিষদের উদ্যোগে ঈদ উপহার বিতরণ, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত;

ভুট্টা গাছের সাথে এ কেমন শত্রুতা!

রিপোর্টারের নাম / ২১৩ বার দেখা হয়েছে
আপডেট: রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪

মজিবর রহমান  স্টাফ রিপোর্টার

সিরাজগঞ্জের তাড়াশে পূর্বশত্রুতার জেরে খোকন সরকার নামের এক কৃষকের রোপণকৃত ১০ বিঘা ভুট্টার জমিতে পঁচানো ও পোড়ানো বিষ প্রয়োগে ভুট্রার গাছ নষ্ট করার অভিযোগ পাওয়া গেছে।
উপজেলার সগুনা ইউনিয়নের পোঁয়াতী মৌজায় এ ঘটনা ঘটেছে। এতে ওই কৃষকের প্রায় ৫ লক্ষ টাকার ক্ষতি সাধিত হয়েছে। এ বিষয়ে রবিবার (১৫ ডিসেম্বর) সকালে তাড়াশ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী কৃষক খোকন সরকার। কৃষক খোকন সরকার নাটোর জেলার গুরুদাসপুর উপজেলার বামনবাড়িয়া গ্রামের মৃত আবুল হোসেন সরকারের ছেলে এবং সগুনা ইউনিয়নের পোঁয়াতী গ্রামের বেলাল হোসেনের মেয়ে জামাই।
লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার সগুনা ইউনিয়নের পোঁয়াতী মৌজায় দুই মাস পূর্বে ১০ বিঘা জমি লীজ নিয়ে প্রায় ৩৫ হাজার টাকা ব্যয়ে ভ‚ট্রার বীজ লাগানো হয়। ভুট্রা লাগানোর পর থেকে অদ্যবদি পর্যন্ত সার ও কীটনাশক প্রয়োগ করা হয়। কিন্ত গত বৃহস্পতিবার ও শুক্রবার রাতে কে বা কারা তাঁর ওই ১০ বিঘা রোপণকৃত ভুট্রার জমিতে পঁচানো ও পোড়ানো বিষ প্রয়োগে ভুট্রার গাছ নষ্ট করে ফেলে। শনিবার সকালে খোকন লোক মারফত বিষয়টি জানতে পেরে তার ওই ভুট্রার জমিতে গিয়ে ভুট্রা গাছ পঁচা ও পোঁড়ানো দেখতে পায়। এ ব্যাপারে তাড়াশ থানার ওসি আসলাম হোসেন বলেন, অভিযোগের বিষয়টি খতিয়ে দেখা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর