রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৩:৩৬ অপরাহ্ন
আজকের শিরোনাম
তাহিরপুর সীমান্তে অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে ৩ বাংলাদেশিকে আটক করেছে বিজিবি। গারো পাহাড়ে বন রক্ষায় মানববন্ধন: আগুন প্রতিরোধে সচেতনতামূলক ব্যানার স্থাপন! ভুরুঙ্গামারীতে মানব সমাজ কল্যাণ ক্লাব’র আর্থিক সহায়তা ও ঈদ উপহার প্রদান শ্রীমঙ্গলে আব্দুল খালেকের উদ্যোগে ইফতার মাহফিল—দোয়া কামনায় মিলিত সর্বস্তরের মানুষ; রাউজান প্রেস ক্লাবের উপহার বিতরণ সাংবাদিকদের মানবিক উদ্যোগ প্রশংসনীয়: সাবের সুলতান কাজল বাংলাদেশ ডিপ্লোমা ফার্মাসিস্ট অ্যাসোসিয়েশন (বিডিপিএ)-কে বিএনপির রাজনৈতিক আদর্শে রূপান্তরের অভিযোগ: ফ্যাসিস্ট দোসর পুনর্বাসনের অপচেষ্টা পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন বাকেরগঞ্জ উপজেলার বিএনপির সাবেক সদস্য জনাব এস, এম নিয়াজ মোর্শেদ ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন চট্টগ্রাম বেস্ট ফিজিওথেরাপি হসপিটালের ডাইরেক্টর মোঃ আক্তার হোসেন উপজেলা প্রেসক্লাব ভূরুঙ্গামারী’র ইফতার মাহফিল সাংবাদিক উন্নয়ন পরিষদের উদ্যোগে ঈদ উপহার বিতরণ, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত;

তাড়াশে বসত বাড়িতে হামলা খলিল গংয়ের বিরুদ্ধে থানায় অভিযোগ

রিপোর্টারের নাম / ৯০ বার দেখা হয়েছে
আপডেট: রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪

বিশেষ প্রতিনিধিঃ

সিরাজগঞ্জঃ তাড়াশে জমি-জমা নিয়ে বিরোধের জের ধরে বসত বাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। রোববার (১৫ ডিসেম্বর) সকালে তাড়াশ পৌর এলাকার খুটিগাছা মহল্লার মো. খয়বর হোসেনের বাড়িতে ঘটনাটি ঘটে।

এ ঘটনায় ৪ নারী মারাত্মক আহত হয়েছে। আহতদের তাড়াশ ৫০ শয্যা বিশিষ্ট স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। আহরা হলেন—মিলি পারভীন, সাকিনা, আসমা ও লাইলী খাতুন।

এ বিষয়ে তাড়াশ থানায় ভুক্তভোগী মিলি পারভীন বাদী হয়ে একটি অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার পৌর এলাকার খুটিগাছা মহল্লার মো. খয়বর হোসেনের চার মেয়ে তিন বোন। তারা পৈত্তিক সম্পত্তি ওয়ারিশী সূত্রে প্রাপ্ত হয়ে দীর্ঘদিন ধরে বসবাস ও ভোগদখল করে আসছেন। কিন্তু ওই একই মহল্লার বাসিন্দা খলিল গংয়ের লোকজন আব্দুল মালেক, আব্দুল খালেক, বাবলু ও কাওছার অ্যওয়াজ দলিল মূলে ওই জমির মালিক দাবি করে রোববার সকালে ৮/১০ জনের একটি সংঘবদ্ধ দল তাদের বসবাসরত বাড়িতে এসে বাড়ি-ঘর ছেড়ে যেতে বলেন। পুরুষ মানুষ বাড়িতে না থাকায় নারীরা বাড়ি ছেড়ে যেতে অস্বীকৃতি জানান। এতে ওই সংঘবদ্ধ দল ক্ষীপ্ত হয়ে দেশীয় অস্ত্র-শস্ত্র, শাবল ও লোহার রড় দিয়ে তাদের উপর আর্তকিত হামলা ও মারধর করে। তাদের হামলা ও মারধরে ৪ নারী মারাত্মক আহত হয়েছে।

এ বিষয়ে খলিল গংয়ের আব্দুল মালেক বলেন, আমাদের ক্রয়কৃত জায়গায় তারা বেড়া দিয়ে দখল করার চেষ্টা করেছিল। আমরা সেই বেড়া সরিয়ে দিয়েছি মাত্র।

তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসেন অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে জানান, অভিযোগ তদন্ত করে ব্যবস্থা গ্রহন করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর