রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৭:৪০ পূর্বাহ্ন
আজকের শিরোনাম
তাহিরপুর সীমান্তে অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে ৩ বাংলাদেশিকে আটক করেছে বিজিবি। গারো পাহাড়ে বন রক্ষায় মানববন্ধন: আগুন প্রতিরোধে সচেতনতামূলক ব্যানার স্থাপন! ভুরুঙ্গামারীতে মানব সমাজ কল্যাণ ক্লাব’র আর্থিক সহায়তা ও ঈদ উপহার প্রদান শ্রীমঙ্গলে আব্দুল খালেকের উদ্যোগে ইফতার মাহফিল—দোয়া কামনায় মিলিত সর্বস্তরের মানুষ; রাউজান প্রেস ক্লাবের উপহার বিতরণ সাংবাদিকদের মানবিক উদ্যোগ প্রশংসনীয়: সাবের সুলতান কাজল বাংলাদেশ ডিপ্লোমা ফার্মাসিস্ট অ্যাসোসিয়েশন (বিডিপিএ)-কে বিএনপির রাজনৈতিক আদর্শে রূপান্তরের অভিযোগ: ফ্যাসিস্ট দোসর পুনর্বাসনের অপচেষ্টা পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন বাকেরগঞ্জ উপজেলার বিএনপির সাবেক সদস্য জনাব এস, এম নিয়াজ মোর্শেদ ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন চট্টগ্রাম বেস্ট ফিজিওথেরাপি হসপিটালের ডাইরেক্টর মোঃ আক্তার হোসেন উপজেলা প্রেসক্লাব ভূরুঙ্গামারী’র ইফতার মাহফিল সাংবাদিক উন্নয়ন পরিষদের উদ্যোগে ঈদ উপহার বিতরণ, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত;

দক্ষিণ রাউজানের পাঁচ ইউনিয়নের মহিলা নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভায় গোলাম আকবর খোন্দকার

রিপোর্টারের নাম / ৪০ বার দেখা হয়েছে
আপডেট: রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬

চট্টগ্রাম প্রতিনিধি

দক্ষিণ রাউজানের উরকিরচর, নোয়াপাড়া, বাগোয়ান, পাহাড়তলী ও কদলপুর ইউনিয়নের বিভিন্ন শ্রেণী-পেশার মহিলা নেতৃবৃন্দের সঙ্গে এক মতবিনিময় সভা আজ রবিবার ১৮ জানুয়ারি ২০২৬ বিকেলে নগরীর বিভারলি হিলে অনুষ্ঠিত হয়।
চট্টগ্রাম উত্তর জেলা মহিলা দলের সিনিয়র সহ-সভাপতি এডভোকেট ফরিদা আক্তারের সভাপতিত্বে আয়োজিত এ সভা সঞ্চালনা করেন এডভোকেট ফারহানা আক্তার চৌধুরী।

মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির মাননীয় চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সম্মানিত সদস্য, সাবেক রাষ্ট্রদূত ও সংসদ সদস্য জনাব গোলাম আকবর খোন্দকার।প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ইয়ুথ ভয়েস অব বাংলাদেশ এর চেয়ারম্যান এবং চট্টগ্রাম জেলা আইন-শৃঙ্খলা কমিটির সদস্য ব্যারিস্টার তারেক আকবর খোন্দকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাউজান উপজেলা বিএনপির সভাপতি অধ্যাপক জসীম উদ্দিন চৌধুরী, সাধারণ সম্পাদক মোহাম্মদ আনোয়ার হোসেন এবং চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সভাপতি হাছান মোহাম্মদ জসীম।

সভায় বক্তারা নারী নেতৃত্বের সক্রিয় ভূমিকা, তৃণমূল পর্যায়ে সংগঠনকে আরও শক্তিশালী করা এবং গণতান্ত্রিক আন্দোলনে নারীদের অংশগ্রহণ জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন সর্বজনাব নাসিম উদ্দিন চৌধুরী, সেলিম নুর, দিদারুল আলম, আনোয়ার হোসেন, জসীম উদ্দীন, আব্দুল মান্নান, আনোয়ার আজিম, মোঃ ফারুক, মোহাম্মদ জুয়েল, এন এ বাবুল, আব্বাস উদ্দিন, মোহাম্মদ সাবের, মোঃ আলমগীর, শাকিল ইসলাম, এডভোকেট ফারহানা আক্তার চৌধুরী, আজাদ আক্তার নাসরিন, পেয়ারু বেগম, মেহুরুন্নেসা রানী, নার্গিস আক্তার, রেশমিন আক্তার, মিনু আক্তার, শাহেদা বেগম, লিমা আক্তার, শাহনাজ আক্তার, মুন্নি আক্তার, সালমা আক্তার, রাশেদা বেগম, জুলেখা বেগম, শেলী আক্তার, কোহিনুর বেগম, যমুনা বেগম, রেহানা আক্তার, বানু আক্তার, ওয়াহিদ সুলতানা, নুরনাহার বেগম, কামরুন নাহার, সখিনা বেগম ও পারুল আক্তার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর