বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৩:৫৩ পূর্বাহ্ন
আজকের শিরোনাম
সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন মৌলভীবাজারে মতবিনিময় সভা ও আহ্বায়ক ক‌মি‌টি গঠন টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের জায়গা পরিদর্শনে সিলেট-২ এর সাংসদ তাহসিনা রুশদীর লুনা সরকারের দেওয়া উন্নয়নের প্রতিশ্রুতি ধীরে ধীরে দৃশ্যমান হবে : এমপি লুনা তাহিরপুরে ৪২ পিস ইয়াবা,নগদ টাকা, মোটরসাইকেলসহ ১জন আটক। জগন্নাথপুর উপজেলা চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় মহিউদ্দিন বাবলু  ১৪ দফা দাবিতে গাজীপুরে বিএমএসএফের র‍্যালি ও আলোচনা সভা চট্টগ্রামে মাইজভান্ডারি গবেষক আল্লামা গোলাম মোস্তফা শায়েস্তা খাঁন আজহারীর ইন্তেকাল চরবাড়ুকা, বাঘেচরা হাওরে ক্ষতিগ্রস্ত কৃষকদের মানববন্ধন আনন্দবাজারে র‍্যাব-৯ এর হানা: বিপুল পরিমাণ গাঁজাসহ দুইজন গ্রেফতার সুনামগঞ্জ সদর থানায় এক যুবককে (একশত সত্তর) পিস কথিত নেশাজাতীয় ইয়াবা ট্যাবলেট, সহ গ্রেফতার।

রাউজানে হত্যার উদ্যেশ্য মাদ্রাসা শিক্ষার্থীকে বেধড়ক মারধর

রিপোর্টারের নাম / ৫৮ বার দেখা হয়েছে
আপডেট: বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬

চট্টগ্রামের রাউজানে প্রতিনিধি

রাউজান উপজেলার হলদিয়া ইউনিয়নের সত্তার কুল এলাকায়  রিয়ান (১৫) নামের এক কিশোরকে ঘর থেকে ডেকে নিয়ে ব্রীজের সাথে বেধে বেধড়ক মারধর করেছে কিশোর গ্যাং, বিকটিমের বাবা আবু তাহের বলেন -মাদ্রাসা ছুটির ফাঁকে ফাঁকে  স্থানীয় পাইপ পিটার কন্ট্রাক্টর আনোয়ার পাশার কাজ করত রিয়ান (১৫) ও তার বড় ভাই সিজান৷ (২২) কিন্তু কাজের কয়েক দিন পর গত ১৩ জানুয়ারি রিয়ান তার কাজের বেতন চাইলে আনোয়ার পাশা রিয়ানকে স্ক্রু-ড্রাইভারই দিয়ে আঘাত করে, কিন্তু ছেলে মানুষ রিয়ানও সাথে সাথে হাত দিয়ে টুসি মেরে পাল্টা জবাব দেয়, এতে দুইজনের মধ্যে সংঘাত সৃষ্টি হলে তার বড় ভাই সিজান ক্ষমা চেয়ে দুই জনের মধ্যে মিলামিল করে দেয়। কিন্তু আনোয়ার পাশার মনে ক্ষোভের প্রতিশোধ বিরাজ করে। এর প্রতিশোধ নিতে ১৩ জানুয়ারি সন্ধ্যায় কয়েক জন কিশোর রিয়ানকে ঘর থেকে ডেকে নিয়ে পার্শ্ববর্তী ব্রীজের সাথে বেধে এলোপাতাড়ি মারতে থাকে, একসময় রিয়ান অজ্ঞান হয়ে পড়লে মৃত্যু ভেবে কিশোর সন্ত্রাসীরা পালিয়ে যায়। এদিকে তার বাবা ভাই তার খুঁজে নিতে গিয়ে রাস্তায় ব্রীজের উপর রিয়ানকে অজ্ঞান অবস্থায় দেখতে পান, তারা তাকে দ্রুত রাউজান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে থানায় মামলা নিতে চাইলে স্থানীয় এক ব্যাক্তি শালিসি বৈঠকের মাধ্যমে সামাদা করার আশ্বাস দেন, এদিকে রিয়ানের উপর আঘাতের এমন ভয়াবহ চিত্র সোস্যাল মিডিয়াতে ছড়িয়ে পড়ে। মারাত্মক ভাবে আহত রিয়ানের বড় ভাই সিজান বলেন- আমরা সমাজ বদ্ধ সামাজিক আইনের প্রতি শ্রদ্ধা রেখে সামাজিক বিচারের অপেক্ষায় আছি, এর অন্যতা হলে প্রশাসনের আশ্রয় নেব। রিয়ানের মা বলেন, আমার সন্তান কে জুয়েল মিজান সেলিম আমার ছেলেকে আমার সামনে থেকে ডেকে নিয়ে যায়, আমি তাদের পরিস্কার ভাবে চিনতে পারছি, আমি দেশবাসীর নিকট আমার সন্তানের ন্যায় বিচার চাই তারা আমার ছেলেকে হত্যার উদ্যেশ্য নিয়ে গিয়েছে কিন্তু আল্লাহ রক্ষা করছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর