মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ১১:৩৩ অপরাহ্ন
আজকের শিরোনাম
বাকেরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের রোগীদের খাবারে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ বদলগাছীতে খাস খাজনা আদায়ে ব্যাপক অনিয়ম, রাজস্ব হারাচ্ছে সরকার। বালিয়াডাঙ্গীতে ২ কেজি ২০০ গ্রাম গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার তাড়াশে সাবেক ছাত্রলীগ নেতা রুবেল গ্রেপ্তার সৌদিআরব রিয়াদে বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল ইংরেজি শাখার ২০২৬ইং ব‍্যাচ এর সমাবর্তন অনুষ্ঠান। মহাদেবপুরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে এসএসএস এর সাড়ে ৮ হাজারেরও বেশি গাছের চারা বিতরণ ও র‍্যালি অনুষ্ঠিত লন্ডনের নর্থহ্যাম্পটনের মেয়র কর্তৃক ‘অনুপ্রেরণাদায়ক’ কমিউনিটি লিডারশিপ সম্মাননা প্রদান অনুষ্ঠিতন নানিয়ারচর সেনা জোনের উদ্যোগে পরিষ্কার-পরিচ্ছন্নতা, পরিবেশ সংরক্ষণ ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত উত্তরার বিডিআর মার্কেটের পার্কিং স্থান নিয়ে বিরোধ: পুরো মার্কেটকে ঘিরে আদালতে তিন মামলা, উত্তেজনা বৃদ্ধি সিংগাইরে ছাত্তার ফাউন্ডেশনের ১৫ লাখ টাকার অনুদান পেল ১৫ অসহায় পরিবার

“সুনামগঞ্জে অসহায় শীতার্ত মানুষের মাঝে আনসার-ভিডিপির কম্বল বিতরণ”

স্টাফ রিপোর্টার, আমির হোসেন :: / ১২৫ বার দেখা হয়েছে
আপডেট: সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪

স্টাফ রিপোর্টার, আমির হোসেন ::

দেশের প্রান্তিক পর্যায়ের অসহায় মানুষের শীতের কষ্ট লাঘবের উদ্যোগ গ্রহণ করেছেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। এ প্রেক্ষিতে বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ, এসজিপি, এনডিইউ, এএফডব্লিউসি, পিএসসি এর নির্দেশনা মোতাবেক এবং তার পক্ষে আজ সুনামগঞ্জে জেলা আনসার ও ভিডিপি কার্যালয়ে অসহায় শীতার্ত মানুষদের মধ্যে কম্বল বিতরণ করেন সিলেট রেঞ্জের উপমহাপরিচালক মো: জিয়াউল হাসান, বিভিএমএস, পিএএমএস। এ সময় সুনামগঞ্জ জেলার ৩০০ জন অসহায় মানুষদের মধ্যে ৩০০ টি কম্বল বিতরণ করা হয়।

 

এক প্রশ্নের জবাবে উপমহাপরিচালক জনাব মো: জিয়াউল হাসান জানান, “দেশব্যাপী অসহায়-দরিদ্র মানুষেরা শীতকালে শীতবস্ত্রের অভাবে কষ্টে ভুগেন। মহাপরিচালক মহোদয়ের কার্যকরী উদ্যোগ ও সদয় নির্দেশনার আলোকে দেশের অন্যান্য জেলার ন্যায় আজকে সুনামগঞ্জে শীতবস্ত্র বিতরণ সম্পন্ন হলো। আমরা আনসার বাহিনী অসহায় শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি এবং আশা করছি এ কার্যক্রম অব্যাহত থাকবে।” এসময় তিনি মহাপরিচালক মহোদয়কে আন্তরিক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানান। শীতবস্ত্র পেয়ে সুনামগঞ্জের অসহায় মানুষদের মুখে আনন্দের হাসি ফুটে ওঠে।

 

এ প্রসঙ্গে ভিডিপি সদস্যা মেহেরজান বিবিকে তার অনুভূতি জানতে চাইলে তিনি জানান, “কম্বল পেয়ে আমি খুব খুশি, আমার শীতের কষ্ট কমবে। আনসার বাহিনীকে ধন্যবাদ।”এভাবে ৩০০ জন কম্বল প্রাপ্ত অসহায় মানুষই তাদের আনন্দের অনুভূতি ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর