মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৩:০১ অপরাহ্ন
আজকের শিরোনাম
বদলগাছীতে খাস খাজনা আদায়ে ব্যাপক অনিয়ম, রাজস্ব হারাচ্ছে সরকার। বালিয়াডাঙ্গীতে ২ কেজি ২০০ গ্রাম গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার তাড়াশে সাবেক ছাত্রলীগ নেতা রুবেল গ্রেপ্তার সৌদিআরব রিয়াদে বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল ইংরেজি শাখার ২০২৬ইং ব‍্যাচ এর সমাবর্তন অনুষ্ঠান। মহাদেবপুরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে এসএসএস এর সাড়ে ৮ হাজারেরও বেশি গাছের চারা বিতরণ ও র‍্যালি অনুষ্ঠিত লন্ডনের নর্থহ্যাম্পটনের মেয়র কর্তৃক ‘অনুপ্রেরণাদায়ক’ কমিউনিটি লিডারশিপ সম্মাননা প্রদান অনুষ্ঠিতন নানিয়ারচর সেনা জোনের উদ্যোগে পরিষ্কার-পরিচ্ছন্নতা, পরিবেশ সংরক্ষণ ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত উত্তরার বিডিআর মার্কেটের পার্কিং স্থান নিয়ে বিরোধ: পুরো মার্কেটকে ঘিরে আদালতে তিন মামলা, উত্তেজনা বৃদ্ধি সিংগাইরে ছাত্তার ফাউন্ডেশনের ১৫ লাখ টাকার অনুদান পেল ১৫ অসহায় পরিবার গ্রাম আদালত সেবা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে বড়বাড়ী ইউনিয়ন পরিষদের বছরব্যাপী বিশেষ ক্যাম্পেইন ২০২৬

কপিলমুনি আর্ট একাডেমি পরিদর্শন করেন বিশিষ্ট সমাজ সেবক জনাব সফিউল ইসলাম

স্টাফ রিপোর্টার:: / ১৬২ বার দেখা হয়েছে
আপডেট: শুক্রবার, ১৭ জানুয়ারী, ২০২৫

স্টাফ রিপোর্টার:

১৫ জানুয়ারি বিকালে কপিলমুনি আর্ট একাডেমিতে হঠাৎ করে সাংস্কৃতিক প্রেমী সমাজের গুণীজনরা পরিদর্শন করেন দৈনিক ইত্তেফাকের রিপোর্টার, পাইকগাছা উপজেলা “নিরাপদ সড়ক চাই” এর সভাপতি, কপিলমুনি প্রেস ক্লাবের আহবায়ক,বিশিষ্ট সমাজ সেবক জনাব সফিউল ইসলাম সহ “দৈনিক জন্মভূমির”কপিলমুনি প্রেস ক্লাবের বিশিষ্ট সাংবাদিক বাবু তপন কুমার পাল ও স্নেহাপদ ডাঃ ইউনুচ আলী।তারা ঘুরে ঘুরে আমার শিক্ষার্থীদের আঁকা বিভিন্ন ছবি দেখেন এবং শিল্প-সাংস্কৃতিক বিষয় নিয়ে দীর্ঘ সময় আলোচনা হয় আজকে অতিথিরা ভূয়সী প্রশংসা করেন।

 

এবং আজকের অতিথি একাডেমিতে এসে কপিলমুনি আর্ট একাডেমির শ্রীবৃদ্ধির লক্ষে জনাব সফিউল ইসলাম একটা সুন্দর ফুলের টব প্রদান করেন ও প্রয়োজনীয় অনেক বিষয়ে গুরুত্বপূর্ণ উপদেশ মূলক তথ্য তুলে ধরেন।

 

অন্যান্য অতিথিরাও প্রশংসা করেন শিল্পী কে বলেন আপনি আমাদের অঞ্চলের নবীন শিক্ষার্থীদের সুন্দর একটা লক্ষ্যে পৌঁছে দিবেন আমাদের বিশ্বাস আপনার সংস্পর্শে আসলে তারা মোবাইল আসক্ত থেকে দূরে থাকবে এবং ভালো কাজের সঙ্গে যুক্ত হবেন শিক্ষার্থীরা। চিত্রশিল্পী পবিত্র মন্ডল অতিথিদের ধন্যবাদ জানায় এবং বলেন আমি খুলনা,বটিয়াঘাটা ,

 

সুরখালীর সুন্দর মহল গ্রামের জন্মগ্রহণ করেছি কিন্তু এই গ্রামে এসে এখানের মাটিকে হৃদয়ে ধারণ করেছি।এখানের শিশুদের সঙ্গে নিজের শিল্পচর্চার শিক্ষা রেখে যেতে চাই। তাই কপিলমুনিতে এই প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেছি
কপিলমুনি নামেই প্রতিষ্ঠা করেছি যাতে আমি না থাকলেও এই প্রতিষ্ঠানকে অত্র এলাকার মানুষরা হৃদয়ে ধারণ করে নেন এমন প্রত্যাশায়
এই পথ চলা। তাই সব সময় আপনাদের সহযোগিতা প্রত্যাশা করছি।

 

তিনি তাদের সম্মুখে বলেন আপনারা আমার ছোট্ট প্রতিষ্ঠানে এসেছেন সত্যি আজ আমি গর্বিত– আপনাদের সার্বিক মঙ্গল কামনা করছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর