রবিবার, ২২ মার্চ ২০২৬, ১১:২৩ পূর্বাহ্ন
আজকের শিরোনাম
তাহিরপুর সীমান্তে অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে ৩ বাংলাদেশিকে আটক করেছে বিজিবি। গারো পাহাড়ে বন রক্ষায় মানববন্ধন: আগুন প্রতিরোধে সচেতনতামূলক ব্যানার স্থাপন! ভুরুঙ্গামারীতে মানব সমাজ কল্যাণ ক্লাব’র আর্থিক সহায়তা ও ঈদ উপহার প্রদান শ্রীমঙ্গলে আব্দুল খালেকের উদ্যোগে ইফতার মাহফিল—দোয়া কামনায় মিলিত সর্বস্তরের মানুষ; রাউজান প্রেস ক্লাবের উপহার বিতরণ সাংবাদিকদের মানবিক উদ্যোগ প্রশংসনীয়: সাবের সুলতান কাজল বাংলাদেশ ডিপ্লোমা ফার্মাসিস্ট অ্যাসোসিয়েশন (বিডিপিএ)-কে বিএনপির রাজনৈতিক আদর্শে রূপান্তরের অভিযোগ: ফ্যাসিস্ট দোসর পুনর্বাসনের অপচেষ্টা পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন বাকেরগঞ্জ উপজেলার বিএনপির সাবেক সদস্য জনাব এস, এম নিয়াজ মোর্শেদ ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন চট্টগ্রাম বেস্ট ফিজিওথেরাপি হসপিটালের ডাইরেক্টর মোঃ আক্তার হোসেন উপজেলা প্রেসক্লাব ভূরুঙ্গামারী’র ইফতার মাহফিল সাংবাদিক উন্নয়ন পরিষদের উদ্যোগে ঈদ উপহার বিতরণ, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত;

 রাউজানে মাইজভান্ডারি গাউছিয়া হক কমিটির বিশাল মোটর র‍্যালী

এম,দিদারুল আলম / ১৫৪ বার দেখা হয়েছে
আপডেট: শনিবার, ১৮ জানুয়ারী, ২০২৫

এম,দিদারুল আলম

উপমহাদেশের প্রখ্যাত অধ্যাত্মিক সাধক ত্বরিক্বা-ই মাইজভাণ্ডারীয়া’র প্রবর্তক গাউছুল আযম হযরত মাওলানা শাহসুফি সৈয়দ আহমদ উল্লাহ্ মাইজভাণ্ডারী (কঃ)’র ১১৯তম ওরশ শরীফ উপলক্ষে মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ রাউজান উপজেলা ক. খ.গ জোনের আওতাধীন সকল শাখা সমূহের উদ্যোগে বর্ণাঢ্য মোটর র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৮ জানুয়ারি) সকাল ৯ টায় উপজেলার হলদিয়া উত্তরসর্তা দরগাহ্ বাজার থেকে মোটর র‌্যালিটি শুরু করে দোস্ত মোহাম্মদ চৌধুরী সড়ক হয়ে রাউজান উপজেলা সদর,চট্টগ্রাম রাঙ্গামাটি সড়ক, হাফেজ বজলুর রহমান সড়ক ও নোয়াপাড়া পথের হাট, রাউজান নোয়াপাড়া সড়ক হয়ে নোয়াজিষপুর মুঈনিয়া আজিজিয়া মাদ্রাসা, উম্মুল আশেকিন সৈয়দা সাজেদা খাতুন হেফজখানা ও এতিমখানার মাঠে সংক্ষিপ্ত আলোচনা সভা, মিলাদ কিয়াম ও মোনাজাতের মাধ্যমে সমাপ্তি হয়। র‌্যালিতে মোটরসাইকেল, ট্রাক, সিএনজি অটোরিক্সাসহ হাজারো গাড়ি নিয়ে মাইজভাণ্ডারী আশেক- ভক্তবৃন্দ অংশগ্রহণ করেন। নারায়ে তাকবির আল্লাহু আকবার জিকিরের ধ্বনিতে মুখরিত হয়ে উঠে রাউজান। এই র‌্যালির মাধ্যমে আগামি ২৪ জানুয়ারি মহান ১০ মাঘ গাউসুল আযম হযরত মাওলানা শাহ্সুফি সৈয়দ আহমদ উল্লাহ্ মাইজভান্ডারী (ক.)’র ওরশ শরীফের দাওয়াত দিয়ে মাইজভান্ডার দরবার শরীফে উপস্থিত হয়ে গাউসুল আযম মাইজভান্ডারী রুহানি ফয়েজ হাসিল করার আহবান জানানো হয়। র‌্যালি উদযাপন কমিটির আহবায়ক মুহাম্মদ মঞ্জুরুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে ও সচিব মুহাম্মদ আলী মাষ্টারের সঞ্চালনায় সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজসেবক জে,এ,এম ইকবাল হাসান।বিশেষ অতিথি ছিলেন বিএনপি নেতা নুরুল হুদা চেয়ারম্যান, নাছিম উদ্দিন চৌধুরী,মোজাম্মেল হক চৌধুরী,মাওলানা গোলাম মোস্তফা শায়েস্তা খান আল আজহারী, মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি কেন্দ্রীয় পর্ষদের সদস্য মাওলানা হাবিবুল হোসাইন মাইজভাণ্ডারী, ইউছুপ আলী,প্রফেসর আবু তাহের, তাঁজ মোহাম্মদ মিয়া মেম্বার, জাকের হোসেন মাষ্টার, বিএনপি নেতা সেলিম উদ্দিন, মহিউদ্দিন জীবন, দিদারুল আলম, রাউজান উপজেলা ক.খ.গ জোনের সমন্বয়ক সাদিকুজ্জামান সফি, মামুন মিয়া, আনিসউল খান বাবর, আবু তৈয়ব মাষ্টার,মাওলানা তরিকুল ইসলাম, মাওলানা মহিম উদ্দিন,কাজী আসলাম, মিনহাজুল আবেদিন, টিটন বৈদ্য,নাজিম উদ্দিন কালু,আক্কাস উদ্দিন মানিক, এস এম ইউছুপ আমিন প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর