বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৪০ অপরাহ্ন
আজকের শিরোনাম
ভোটাধিকার পুনরুদ্ধারে ধানের শীষের বিজয় অপরিহার্য: গিয়াস উদ্দিন কাদের চৌধুরী হিন্দু মুসলিম বৌদ্ধ আমরা সবাই ঐক্যবদ্ধ- রাউজানে নির্বাচনী প্রচারণায় গিয়াস কাদের চৌধুরী যুক্তরাজ্যের পার্লামেন্টে বাংলাদেশের জাতীয় নির্বাচনের বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন: ব্রিটিশ এমপি বব ব্ল্যাকম্যান রাজশাহীতে ধানের শীষের প্রচারণায় মাঠে যুবদলের ব্যাপক গণসংযোগ রাউজানে সাবেক সাংসদ গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর সঙ্গে প্রেস ক্লাবের নবনির্বাচিত কর্মকর্তাদের মতবিনিময় ঢাকা রিজেন্সিতে আন্তর্জাতিক বিজনেস নেটওয়ার্কিং ডিনার পার্টি ২০২৬ সম্পন্ন ভুরুঙ্গামারীতে মাকসুদা আজিজ বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের অর্থবৃত্তি ও সনদ প্রদান। শেরপুরে নির্বাচনী পথ সভায় প্রধান অতিথি মাহমুদুল হক রুবেল: ধানের শীষ প্রতীকে ভোট দিন! শেরপুরে এএসআই-এর ঝুলন্ত মরদেহ উদ্ধার। বটিয়াঘাটা প্রেসক্লাবে সতন্ত্র প্রার্থী অধ্যাপক অচিন্ত কুমার মণ্ডলের সাংবাদিক সম্মেলন।

তাড়াশে দূর্বৃত্তের আগুনে পুড়লো পবিত্র কোরআন শরীফ

রিপোর্টারের নাম / ৯২ বার দেখা হয়েছে
আপডেট: মঙ্গলবার, ২১ জানুয়ারী, ২০২৫

মজিবর রহমান স্টাফ রিপোর্টার

সিরাজগঞ্জের তাড়াশে গভীর রাতে কওমীয়া মাদ্রাসায় ঢুকে পবিত্র কোরআন শরীফ পুড়িয়েছে দূর্বৃত্তরা। ঘটনাটি ঘটেছে রবিবার রাতে উপজেলার তাড়াশ সদর ইউনিয়নের বোয়ালিয়া কওমীয়া হাফিজিয়া মাদ্রসায়।
বোয়ালিয়া কওমীয়া হাফিজিয়া মাদ্রসার শিক্ষক মাও. বদিউজ্জামন জানান, প্রতিদিনের ন্যায় ছাত্রদের পড়া শোনা শেষ করে মাদ্রাসা বন্ধ করে চলে যাই। সোমবার ভোরে মাদ্রাসা খুলে দেখা যায় একটি কক্ষের টেবিলে রাখা পবিত্র কোনআন শরীফ গুলো দূর্বৃত্তরা পুড়িয়ে ফেলেছে। অবশ্য পাশে রাখা অন্যান্য টেবিলের পবিত্র কোনআন শরীফ গুলো অক্ষত রয়েছে। বিষয়টি জানাজানি হলে বিক্ষুদ্ধ জনতা দূর্বৃত্তদের শাস্তির দাবীতে মাদ্রাসা মাঠে জমায়েত হয় এবং মাদ্রাসা কর্তৃপক্ষ ঘটনাটি প্রশাসনকে অবহিত করেন।
পরে মঙ্গলবার সকালে তাড়াশ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুইচিং মং মারমা, অতিরিক্ত পুলিশ সুপার জিয়াউর রহমান, নিকটস্থ সেনা ক্যাম্পের সিনিয়র ওয়ারেন্ট অফিসার শরিফুল ইসলাম, তাড়াশ থানার ওসি আসলাম হোসেন, উপজেলা বিএনপির সভাপতি স.ম. আফসার আলী, উপজেলা জামায়েতের সাধারণ সম্পাদক শাহজাহান আলী ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
এ প্রসঙ্গে তাড়াশ থানার ওসি আসলাম হোসেন বলেন, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। এলাকার ধর্মপ্রাণ মুসলমানদের শান্ত থাকতে অনুরোধ করেছি। ঘটনার সাথে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিত করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর