সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৬:১৩ অপরাহ্ন
আজকের শিরোনাম
বাবা পড়েছেন পঞ্চম শ্রেণি, মা দ্বিতীয়—তাদের স্বপ্নের সন্তান আজ ৪৭তম বিসিএসে কাস্টমস ক্যাডারে সুপারিশপ্রাপ্ত প্রধানমন্ত্রীর নিকট হেফাজতে ইসলামের অন্যায্য দাবির তীব্র প্রতিবাদ হেযবুত তওহীদের শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত  আজ বসতভিটা, কাল নদীগর্ভে? কর্ণফুলীর ভাঙনে চন্দ্রঘোনায় আতঙ্ক বাকেরগঞ্জে অবৈধ জাল বেচায় ২ ব্যবসায়িকে আটক ১ লক্ষ টাকা জরিমানা নিজ স্বার্থ হাসিলে প্রশাসনিক কর্মকর্তাদের প্রশাসক বানাতে মরিয়া ইউএনও বরিশালের বাকেরগঞ্জে নিষিদ্ধ চায়না ও কারেন্ট জাল সংরক্ষণ ও বিক্রির অভিযোগে দুই ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। ঈদ-এ-মিলাদুন্নবী (স:) উদযাপন উপলক্ষে আহলে সুন্নাতে ওয়াল জামাত বরুড়া দক্ষিনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত। বাকেরগঞ্জে ইউএনওর বিতর্কিত কর্মকাণ্ডে নাগরিক সেবা ব্যাহত বাকেরগঞ্জে ইউএনওর বিতর্কিত কর্মকাণ্ডে নাগরিক সেবা ব্যাহত

তাড়াশে কৃষক দলের সমাবেশ অনুষ্ঠিত

রিপোর্টারের নাম / ১৬১ বার দেখা হয়েছে
আপডেট: বুধবার, ২২ জানুয়ারী, ২০২৫

মজিবর রহমান স্টাফ রিপোর্টার

সিরাজগঞ্জের তাড়াশে তিন মাস ব্যাপী কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে কৃষক দলের কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকেলে গাবরগাড়ী সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে ওই কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়।

উপজেলার তালম ইউনিয়ন কৃষক দলের আয়োজনে সভাপতি ইউনুস আলী বাবুর সভাপতিত্বে ওই সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা কৃষক দলের আহবায়ক মতিয়ার রহমান মতি।
সমাবেশ বক্তব্য রাখেন, জেলা কৃষক দলের সদস্য সচিব শাহাদৎ হোসেন সান্টু, তাড়াশ উপজেলা কৃষক দলের সভাপতি গোপাল চন্দ, সাংগঠনিক সম্পাদক মোয়াজ্জেম হোসেন, তালম ইউনিয়ন বিএনপির সভাপতি সোহরাব হোসেন, সাংগঠনিক সম্পাদক বিদ্যুৎ সরকার, তালম ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আলামীন, মৎস্য জীবি দলের আহবায়ক গোলাম রব্বানী সরকারসহ বিএনপির অঙ্গ- সংগঠনের নেতা- কর্মীরা।
এ সময় প্রধান অতিথির বক্তব্যে মতিয়ার রহমান মতি বলেন, শহীদ জিয়াউর রহমান কৃষকদের জন্য কাজ করে গেছেন। বেগম জিয়াও কৃষকদের কল্যানে কাজ করেছেন। আগামীতে বিএনপি সরকার ক্ষমতায় গেলে কৃষকদের কম খরচে অধিক ফসল উৎপাদনসহ ন্যায্য অধিকার বাস্তবায়ন করা হবে।

 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর