সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০২:২৩ পূর্বাহ্ন
আজকের শিরোনাম
শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত  আজ বসতভিটা, কাল নদীগর্ভে? কর্ণফুলীর ভাঙনে চন্দ্রঘোনায় আতঙ্ক বাকেরগঞ্জে অবৈধ জাল বেচায় ২ ব্যবসায়িকে আটক ১ লক্ষ টাকা জরিমানা নিজ স্বার্থ হাসিলে প্রশাসনিক কর্মকর্তাদের প্রশাসক বানাতে মরিয়া ইউএনও বরিশালের বাকেরগঞ্জে নিষিদ্ধ চায়না ও কারেন্ট জাল সংরক্ষণ ও বিক্রির অভিযোগে দুই ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। ঈদ-এ-মিলাদুন্নবী (স:) উদযাপন উপলক্ষে আহলে সুন্নাতে ওয়াল জামাত বরুড়া দক্ষিনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত। বাকেরগঞ্জে ইউএনওর বিতর্কিত কর্মকাণ্ডে নাগরিক সেবা ব্যাহত বাকেরগঞ্জে ইউএনওর বিতর্কিত কর্মকাণ্ডে নাগরিক সেবা ব্যাহত বিএম কলেজ ছাত্র ইউনিয়নের সভাপতি মারজান, সম্পাদক অর্ণব রংপুরে এসএসএস-এর উদ্যোগে জেলা প্রশাসকের নিকট ২০০০টি গাছের চারা হস্তান্তর

তাড়াশে জমি দখলকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় ৪ সংখ্যালঘু আহত

রিপোর্টারের নাম / ১৫০ বার দেখা হয়েছে
আপডেট: বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী, ২০২৫

মজিবর রহমান স্টাফ রিপোর্টার

সিরাজগঞ্জের তাড়াশে জমি দখল করাকে কেন্দ্র করে এক সংঘর্ষে প্রতিপক্ষের হামলায় চার সংখ্যালঘু মারাত্মক আহত হয়েছে। আহতদের মধ্যে একজনের অবস্থা গুরুতর হওয়ায় তাকে সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঘটনাটি ঘটেছে, বৃহস্পতিবার সকালে দেশীগ্রাম ইউনিয়নের দুলিশ্বর গ্রামে। এ ঘটনায় ৬ জনকে আসামী করে তাড়াশ থানায় একটি অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী নরেন্দ্র নাথ সরকার (৭০)। আসামীরা হলেন, আব্দুল মজিদ (৫০), শামীম (৩৫), হামিদুল (৩২), রাকিব (২৮), জাহাঙ্গীর হোসেন (৫০) ও উজ্জল (৩৫)।
অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার দেশীগ্রাম ইউনিয়নের দুলিশ্বর গ্রামের নরেন্দ্র নাথ সরকার দুলিশ্বর মৌজা, যার জে,এল নং ৩৭, খতিয়ান নং ১৪২, দাগ নং ৭৭৯, পরিমাণ ৫২ শতাংশের কাতে ১৭ শতাংশ ভ‚মি পৈতিক সম্পত্তি রেকর্ড সূত্রে প্রাপ্ত হয়ে দীর্ঘদিন যাবৎ ভোগদখল করে আসছেন। কিন্তু জায়গাটি বাজার সংলগ্ন হওয়ায় একই গ্রামের মৃত হাজী আব্বাসের ছেলে আব্দুল মজিদ গং ক্রয়সূত্রে মালিক দাবী করে জোড়পূর্বক বেদখল দেয়ার পায়তারা করেন।
এর প্রেক্ষিতে বৃহস্পতিবার সকালে সংখ্যালঘু নরেন্দ্র নাথ সরকার ওই জায়গায় ঘর নির্মান করতে গেলে আব্দুল মজিদ গংয়ের লোকজন সন্ত্রাসী কায়দায় দলবদ্ধ হয়ে দেশীয় অস্ত্র হাসুয়া, লোহার রড়, বাশেঁর লাঠি-শোটা নিয়ে নরেন্দ্র নাথ সরকারসহ তাঁর লোকজনের উপর অতর্কিত হামলা করে। তাদের হামলায় নরেন্দ্র নাথ সরকার, ছেলে গৌতম (২৮), নরত্তোম (২৪), মামাতো ভাই বিরেশ ভৌমীক (৪৮) মারাত্মক আহত হন। আহতদের প্রথমে তাড়াশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে নরত্তোমের অবস্থার অবনতি হলে তাকে সিরাজগঞ্জ সদর হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। এ সময় ঘর নির্মানের জন্য রাখা ৮ বান ঢেউটিন ও সিমেন্টের ১৬টি খুঁটি সহ নির্মান উপকরণ লুঠ-পাঠ করে নিয়ে যায় হামলাকারীরা।
এ ব্যাপারে অভিযুক্ত আব্দুল মজিদ বলেন, আমার ক্রয়কৃত জায়গায় জোর করে ঘর তুলতে ছিল। আমি সেখানে নিষেধ করেছি মাত্র।
এ ঘটনায় অভিযোগ পাওয়ার বিষয় নিশ্চিত করে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসেন বলেন, অভিযোগের বিষয়টি তদন্ত করে ব্যবস্থা গ্রহন করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর