রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১২:৫৬ পূর্বাহ্ন
আজকের শিরোনাম
আজ বসতভিটা, কাল নদীগর্ভে? কর্ণফুলীর ভাঙনে চন্দ্রঘোনায় আতঙ্ক বাকেরগঞ্জে অবৈধ জাল বেচায় ২ ব্যবসায়িকে আটক ১ লক্ষ টাকা জরিমানা নিজ স্বার্থ হাসিলে প্রশাসনিক কর্মকর্তাদের প্রশাসক বানাতে মরিয়া ইউএনও বরিশালের বাকেরগঞ্জে নিষিদ্ধ চায়না ও কারেন্ট জাল সংরক্ষণ ও বিক্রির অভিযোগে দুই ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। ঈদ-এ-মিলাদুন্নবী (স:) উদযাপন উপলক্ষে আহলে সুন্নাতে ওয়াল জামাত বরুড়া দক্ষিনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত। বাকেরগঞ্জে ইউএনওর বিতর্কিত কর্মকাণ্ডে নাগরিক সেবা ব্যাহত বাকেরগঞ্জে ইউএনওর বিতর্কিত কর্মকাণ্ডে নাগরিক সেবা ব্যাহত বিএম কলেজ ছাত্র ইউনিয়নের সভাপতি মারজান, সম্পাদক অর্ণব রংপুরে এসএসএস-এর উদ্যোগে জেলা প্রশাসকের নিকট ২০০০টি গাছের চারা হস্তান্তর চট্টগ্রাম নাগরিক ফোরামের প্রতিষ্ঠাবার্ষিকীতে ভার্চুয়াল আলোচনা সভা অনুষ্ঠিত

আ’লীগের কর্মসূচির প্রতিবাদে তাড়াশে বিএনপি’র বিক্ষোভ

রিপোর্টারের নাম / ১৪৭ বার দেখা হয়েছে
আপডেট: মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৫

মজিবর রহমান স্টাফ রিপোর্টার

সিরাজগঞ্জের তাড়াশে ফ্যাসিস্ট অবৈধ আওয়ামীলীগের সন্ত্রাসী কর্মকান্ড ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকালে উপজেলা বিএনপির উদ্যোগে ওই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এতে যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, কৃষকদল সহ অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহন করেন।
সকাল থেকেই উপজেলা ৮ ইউনিয়নের বিএনপির নেতা-কর্মীরা ব্যানার ফেস্টুন ও প্লেকার্ড নিয়ে তাড়াশ পৌর শহরের কেন্দ্রিয় ঈদগাঁ মাঠে সমেবেত হয়। পরে সকাল ১১ টার দিকে উপজেলা বিএনপির সভাপতি স.ম আফসার আলী, সাধারণ সম্পাদক অধ্যাপক আমিনুর রহমান টুটুল ও সাংগঠনিক সম্পাদ প্রভাষক সাইদুর রহমানের নেতৃত্বে একটি বিক্ষোব মিছিল বের হয়। মিছিল টি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রিয় ঈদগাঁ মাঠে এসে এক সংক্ষিপ্ত সমাবেশ করে।
এ সময় উপজেলা বিএনপির সভাপতি স.ম আফসার আলী বলেন, ফ্যাসিস্ট অবৈধ আওয়ামীলীগ বিভিন্ন ষড়যন্ত্র ও সন্ত্রাসী কর্মকান্ড শুরু করেছেন। অসংখ্য ছাত্র জনতাকে হত্যা করে দেশকে অস্থিতিশিীল করতে তারা আবারও ১ হতে ১৫ ফেব্রæয়ারী পর্যন্ত বিভিন্ন কর্মসূচি ঘোষনা করেছেন। তাদের সকল কর্মসূচিকে শক্ত হাতে প্রতিহত করার জন্য তিনি নেতা-কর্মীদের সজাক থাকার আহবান জানান। এ সময় বিভিন্ন ইউনিয়ন থেকে আসা ৩ থেকে ৪ হাজার নেতা-কর্মী করতালির মাধ্যমে তার বক্তব্যকে স্বাগত জানান।
এ দিকে ফ্যাসিস্ট অবৈধ আওয়ামীলীগের বিভিন্ন ষড়যন্ত্র ও সন্ত্রাসী কর্মকান্ডের প্রতিবাদে সকালে বাংলাদেশ জামায়াতে ইসলামী তাড়াশ উপজেলা শাখার আমীর সাখলাইন হোসেন ও সাধারণ সম্পাদক শাহজাহান আলীর নেতৃত্বে এক বিক্ষোভ মিছিল বের হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর