সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৩:২৪ পূর্বাহ্ন
আজকের শিরোনাম
শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত  আজ বসতভিটা, কাল নদীগর্ভে? কর্ণফুলীর ভাঙনে চন্দ্রঘোনায় আতঙ্ক বাকেরগঞ্জে অবৈধ জাল বেচায় ২ ব্যবসায়িকে আটক ১ লক্ষ টাকা জরিমানা নিজ স্বার্থ হাসিলে প্রশাসনিক কর্মকর্তাদের প্রশাসক বানাতে মরিয়া ইউএনও বরিশালের বাকেরগঞ্জে নিষিদ্ধ চায়না ও কারেন্ট জাল সংরক্ষণ ও বিক্রির অভিযোগে দুই ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। ঈদ-এ-মিলাদুন্নবী (স:) উদযাপন উপলক্ষে আহলে সুন্নাতে ওয়াল জামাত বরুড়া দক্ষিনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত। বাকেরগঞ্জে ইউএনওর বিতর্কিত কর্মকাণ্ডে নাগরিক সেবা ব্যাহত বাকেরগঞ্জে ইউএনওর বিতর্কিত কর্মকাণ্ডে নাগরিক সেবা ব্যাহত বিএম কলেজ ছাত্র ইউনিয়নের সভাপতি মারজান, সম্পাদক অর্ণব রংপুরে এসএসএস-এর উদ্যোগে জেলা প্রশাসকের নিকট ২০০০টি গাছের চারা হস্তান্তর

সিরাজগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য অধ্যাপক ডা. আব্দুল আজিজ গ্রেফতার

রিপোর্টারের নাম / ১৫৬ বার দেখা হয়েছে
আপডেট: মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৫

 মজিবর রহমান  স্টাফ রিপোর্টার

সিরাজগঞ্জের-৩ (তাড়াশ-রায়গঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য অধ্যাপক ডা. আব্দুল আজিজকে গ্রেফতার করেছে র‌্যাব-২। বিয়ষটি নিশ্চিত করেছেন র‌্যাব-২’র মিডিয়া অফিসার সহকারী পুলিশ সুপার খান আসিফ তপু। সোমবার রাত ১১ টায় ঢাকার কলা বাগান এলাকার পদ্মা জেনারেল হাসপাতালের নিজ চেম্বার থেকে গ্রেফতার করা হয় তাঁকে। মঙ্গলবার ভোরে তাঁকে তাড়াশ থানায় হস্তান্তর করা হয়েছে।
তাড়াশ থানার ইনচার্জ এসআই আলমগীর হোসেন জানান, ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জ-৩ আসনের বিএনপির প্রার্থী আলহাজ্ব আব্দুল মান্নান তালুকদারের গাড়ি বহরে হামলা, হত্যা চেষ্টা ও বিষ্ফোরক মামলায় তাঁকে গ্রেফতার করা হয়। তিনি ওই মামলায় ১ নং আসামী ছিলেন।
অধ্যাপক ডা. আব্দুল আজিজ তাড়াশ -রায়গঞ্জ আসন থেকে দুইবার সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি তাড়াশ উপজেলার সগুনা ইউনিয়নের মাকোড়শোন গ্রামের মৃত জহির উদ্দিনের ছেলে। তিনি ঢাকা শিশু হাসপাতালের পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর