শনিবার, ০৯ মে ২০২৬, ০৩:৫০ অপরাহ্ন
আজকের শিরোনাম
তাহিরপুর বাদাঘাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় আবু সায়েম   এসপি মাহবুব আলম খানকে নিয়ে উদ্দেশ্যমূলক অপপ্রচার সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন মৌলভীবাজারে মতবিনিময় সভা ও আহ্বায়ক ক‌মি‌টি গঠন টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের জায়গা পরিদর্শনে সিলেট-২ এর সাংসদ তাহসিনা রুশদীর লুনা সরকারের দেওয়া উন্নয়নের প্রতিশ্রুতি ধীরে ধীরে দৃশ্যমান হবে : এমপি লুনা তাহিরপুরে ৪২ পিস ইয়াবা,নগদ টাকা, মোটরসাইকেলসহ ১জন আটক। জগন্নাথপুর উপজেলা চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় মহিউদ্দিন বাবলু  ১৪ দফা দাবিতে গাজীপুরে বিএমএসএফের র‍্যালি ও আলোচনা সভা চট্টগ্রামে মাইজভান্ডারি গবেষক আল্লামা গোলাম মোস্তফা শায়েস্তা খাঁন আজহারীর ইন্তেকাল চরবাড়ুকা, বাঘেচরা হাওরে ক্ষতিগ্রস্ত কৃষকদের মানববন্ধন

আ’লীগের সন্ত্রাসী কর্মকান্ড ও প্রতিবাদে তাড়াশে পৌর বিএনপি’র বিক্ষোভ

রিপোর্টারের নাম / ৩১১ বার দেখা হয়েছে
আপডেট: বুধবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৫

মজিবর রহমান স্টাফ রিপোর্টার

সিরাজগঞ্জের তাড়াশে আওয়ামীলীগের সন্ত্রাসী কর্মকান্ড ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে পৌর বিএনপির উদ্যোগে ওই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
পৌর বিএনপির আহবায়ক তপন কুমার গোস্বামী ও সদস্য সচিব আব্দুল বারিক খন্দকারের নেতৃত্বে সকাল ১১ টায় কেন্দ্রিয় ঈদগাঁ মাঠ থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে কেন্দ্রিয় ঈদগাঁ মাঠে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
উক্ত সমাবেশে বক্তব্য রাখেন, পৌর বিএনপির আহবায়ক তপন কুমার গোস্বামী, সদস্য সচিব আব্দুল বারিক খন্দকার, সাবেক স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ফরহাদ হোসেন, যুবদল নেতা আমীন, রিপন তালুকদার, এরশাদ আলী প্রমূখ।
এ সময় বক্তারা বলেন, ফ্যাসিস্ট অবৈধ আওয়ামীলীগ বিভিন্ন ষড়যন্ত্র ও সন্ত্রাসী কর্মকান্ড শুরু করেছে। তাদের নেত্রী ভারতে পালিয়ে থেকে দেশকে অস্থিতিশিীল করার ষড়যন্ত্রে লিপ্ত আছে। তাদের সকল ষড়যন্ত্রকে শক্ত হাতে প্রতিহত করা হবে। দেশে ভোটের অধিকার ফিরে এনে একটি স্থিতিশীল বাংলাদেশ গড়ে তুলতে হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর