বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১০:১৪ অপরাহ্ন
আজকের শিরোনাম
ভোটাধিকার পুনরুদ্ধারে ধানের শীষের বিজয় অপরিহার্য: গিয়াস উদ্দিন কাদের চৌধুরী হিন্দু মুসলিম বৌদ্ধ আমরা সবাই ঐক্যবদ্ধ- রাউজানে নির্বাচনী প্রচারণায় গিয়াস কাদের চৌধুরী যুক্তরাজ্যের পার্লামেন্টে বাংলাদেশের জাতীয় নির্বাচনের বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন: ব্রিটিশ এমপি বব ব্ল্যাকম্যান রাজশাহীতে ধানের শীষের প্রচারণায় মাঠে যুবদলের ব্যাপক গণসংযোগ রাউজানে সাবেক সাংসদ গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর সঙ্গে প্রেস ক্লাবের নবনির্বাচিত কর্মকর্তাদের মতবিনিময় ঢাকা রিজেন্সিতে আন্তর্জাতিক বিজনেস নেটওয়ার্কিং ডিনার পার্টি ২০২৬ সম্পন্ন ভুরুঙ্গামারীতে মাকসুদা আজিজ বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের অর্থবৃত্তি ও সনদ প্রদান। শেরপুরে নির্বাচনী পথ সভায় প্রধান অতিথি মাহমুদুল হক রুবেল: ধানের শীষ প্রতীকে ভোট দিন! শেরপুরে এএসআই-এর ঝুলন্ত মরদেহ উদ্ধার। বটিয়াঘাটা প্রেসক্লাবে সতন্ত্র প্রার্থী অধ্যাপক অচিন্ত কুমার মণ্ডলের সাংবাদিক সম্মেলন।

সিরাজগঞ্জে মেধাবী ছাত্র হত্যা মামলার প্রধান আসামির ফাঁসির দাবিতে মানববন্ধন

রিপোর্টারের নাম / ১০২ বার দেখা হয়েছে
আপডেট: রবিবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৫

সিরাজগঞ্জ প্রতিনিধিঃ

সিরাজগঞ্জঃ সিরাজগঞ্জ মাওলানা ভাসানী ডিগ্রী কলেজের এইচ.এস.সি দ্বিতীয় বর্ষের মেধাবী শিক্ষার্থী সুপ্রীতি সূত্রধরের হত্যা মামলার প্রধান আসামি উৎসব কুমার কুন্ডু ও তার বড় ভাই সুশান্ত কুন্ডু শান্তর ফাঁসির দাবিতে মানববন্ধন ক‌রে‌ছে অত্র কলেজের শিক্ষার্থীরা।

রোববার (৯ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১২ টার দি‌কে সিরাজগঞ্জ মুজির সড়ক ভাসানী কলেজের সামনে এইচ. এস. সি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী আলিফের নেতৃত্বে, বক্তব্য রাখেন, অত্র কলেজের শিক্ষার্থী সুমনা, স্বা‌ধিন, জিহাদ, আ‌লিফ, স্বর্না , নির্জনা, সিম্ফনি, সা‌কিব আহমেদ, মৌ, নিরব।

মানববন্ধনে বক্তারা বলেন, সুপ্রীতি সূত্রধর একজন মেধাবী শিক্ষার্থী ছিল। প্রতারক প্রেমিক উৎসব কুমার কুন্ডু নির্যাতন করা জন‌্য অকালে তার মৃত্যু হয়। এই মৃত্যু মেনে নেওয়ার মতো নয় আমরা হত্যা কারীদের দৃষ্টান্তমূলক শাস্তি কামনা করছি যা‌তে এমন দুঃসাহস আর কারো না হয়।

মানববন্ধনে সুপ্রীতি সূত্রধরের পিতা বাবুল কুমার সুত্রধর অভিযোগ করে বলেন, আমাদের অসাধু সনাতনী ধর্মের বেশ কিছু নেতরা হত্যা মামলার রিপোর্টটি ভিন্নখাতে প্রবাহিত করার জন্য পাঁয়তারা করছে এটা কোনভাবেই কাম্য নয়। আমরা প্রশাসনের নিকট সুষ্ঠু ও সঠিক বিচার চাই।

এর আ‌গে গত মঙ্গলবার গভীর রাতে কলেজ পড়ুয়া তরুণী সুপ্রীতি সূত্রধর সিরাজগঞ্জ পৌর শহরের মুক্তার পাড়া সিরাজী রোডে অবস্থিত গোপাল কুন্ডু বাড়ীতে প্রেমিক উৎসব কুমার কুন্ডু ও তার বড় ভাই সুশান্ত কুন্ডু শান্ত প্ররোচনায় আত্মহত্যা করে। ঘটনার দিন ছাত্র সমন্বয়ক ও এলাকাবাসীর তোপের মুখে পরে প্রেমিক উৎসব কুমার কুন্ডুকে পু‌লিশ আটক করলেও অপর আসামি সুশান্ত কুন্ডু শান্তকে গ্রেফতার না করায় নানাভাবে প্রভাব খাটিয়ে মামলা তুলে নেওয়ার জন্য সুপ্রীতি সূত্রধরের প‌রিবার‌কে হুমকি-ধামকি দিচ্ছে।

মানববন্ধনে সিরাজগঞ্জ মাওলানা ভাসানী ডিগ্রী কলেজের অন্যান্য শিক্ষার্থী ও সাংবাদিকবৃন্দ উপ‌স্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর