রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৭:০৩ অপরাহ্ন
আজকের শিরোনাম
তাহিরপুর সীমান্তে অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে ৩ বাংলাদেশিকে আটক করেছে বিজিবি। গারো পাহাড়ে বন রক্ষায় মানববন্ধন: আগুন প্রতিরোধে সচেতনতামূলক ব্যানার স্থাপন! ভুরুঙ্গামারীতে মানব সমাজ কল্যাণ ক্লাব’র আর্থিক সহায়তা ও ঈদ উপহার প্রদান শ্রীমঙ্গলে আব্দুল খালেকের উদ্যোগে ইফতার মাহফিল—দোয়া কামনায় মিলিত সর্বস্তরের মানুষ; রাউজান প্রেস ক্লাবের উপহার বিতরণ সাংবাদিকদের মানবিক উদ্যোগ প্রশংসনীয়: সাবের সুলতান কাজল বাংলাদেশ ডিপ্লোমা ফার্মাসিস্ট অ্যাসোসিয়েশন (বিডিপিএ)-কে বিএনপির রাজনৈতিক আদর্শে রূপান্তরের অভিযোগ: ফ্যাসিস্ট দোসর পুনর্বাসনের অপচেষ্টা পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন বাকেরগঞ্জ উপজেলার বিএনপির সাবেক সদস্য জনাব এস, এম নিয়াজ মোর্শেদ ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন চট্টগ্রাম বেস্ট ফিজিওথেরাপি হসপিটালের ডাইরেক্টর মোঃ আক্তার হোসেন উপজেলা প্রেসক্লাব ভূরুঙ্গামারী’র ইফতার মাহফিল সাংবাদিক উন্নয়ন পরিষদের উদ্যোগে ঈদ উপহার বিতরণ, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত;

তাড়াশে কৃষকের ২ বিঘা জমির কাঁচা সরিষা তুলে ফেলেছে প্রতিপক্ষ

রিপোর্টারের নাম / ১৬৬ বার দেখা হয়েছে
আপডেট: রবিবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৫

মজিবর রহমান স্টাফ রিপোর্টার

সিরাজগঞ্জের তাড়াশে পূর্ব শত্রুতার জের ধরে এক কৃষকের ২ বিঘা জমি থেকে কাঁচা সরিষা তুলে ফেলেছে প্রতিপক্ষ মনিরুল গংয়ের লোকজন। ঘটনাটি ঘটেছে, শনিবার সকালে উপজেলার মাকরশোন গ্রামের দক্ষিণ মাঠে। এ ঘটনায় ভুক্তভোগী কৃষক আমির হোসেন ১০ জনকে আসামী করে তাড়াশ থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। এতে ওই কৃষকের ১ লক্ষ ৫০ হাজার টাকার ক্ষতি সাধিত হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার সগুনা ইউনিয়নের ঈশ্বরপুর গ্রামের মৃত সেকান্দার আলীর ছেলে কৃষক আমীর হোসেন মাকরশোন মৌজায় ৬৬ শতাংশ ফসলী জমি ক্রয় সূত্রে মালিক হয়ে দীর্ঘদিন ধরে ভোগদখল করে আসছেন। কিন্তু প্রতিপক্ষ নাটোর জেলার গুরুদাসপুর উপজেলার বাহাদুরপাড়া গ্রামের মনিরুলও ওই জমি ক্রয়সূত্রে মালিকানা দাবি করলে বিরোধের সূত্রপাত হয়। চলতি রবি মৌসুমে আমির হোসেন তার দখলি ওই জমিতে সরিষার চাষ করেন।
এ দিকে শনিবার সকালে প্রতিপক্ষ মনিরুল ও তার সংঘবদ্ধ লোকজন ওই জমিতে জোড়পূর্বক ভাবে কাঁচা সরিষা তুলে ফেলে ১ লক্ষ ৫০ হাজার টাকার ক্ষতি সাধন করে।
এ ঘটনায় রবিবার সকালে ভুক্তভোগী কৃষক আমির হোসেন তাড়াশ থানায় ১০ জনকে আসামী করে একটি অভিযোগ দায়ের করেন। আসামীরা হলেন, মনিরুল, রাকিব খাঁ, আমিরুল খাঁ, হৃদয় খাঁ, আরশেদ মন্ডল, আব্দুল কাদের, বাবলু মন্ডল, নবীর আলী, মজনু ও আব্দুস ছালাম।
এ ব্যাপারে অভিযুক্ত মনিরুলের সাথে যোগাযোগ করা হলে তিনি ওই ক্ষেতের সরিষা তুলে ফেলার বিষয়টি অস্বীকার করেন।
এ প্রসঙ্গে তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসলাম হোসেন বলেন, অভিযোগের বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর