শনিবার, ০৯ মে ২০২৬, ০৫:২০ অপরাহ্ন
আজকের শিরোনাম
তাহিরপুর বাদাঘাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় আবু সায়েম   এসপি মাহবুব আলম খানকে নিয়ে উদ্দেশ্যমূলক অপপ্রচার সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন মৌলভীবাজারে মতবিনিময় সভা ও আহ্বায়ক ক‌মি‌টি গঠন টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের জায়গা পরিদর্শনে সিলেট-২ এর সাংসদ তাহসিনা রুশদীর লুনা সরকারের দেওয়া উন্নয়নের প্রতিশ্রুতি ধীরে ধীরে দৃশ্যমান হবে : এমপি লুনা তাহিরপুরে ৪২ পিস ইয়াবা,নগদ টাকা, মোটরসাইকেলসহ ১জন আটক। জগন্নাথপুর উপজেলা চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় মহিউদ্দিন বাবলু  ১৪ দফা দাবিতে গাজীপুরে বিএমএসএফের র‍্যালি ও আলোচনা সভা চট্টগ্রামে মাইজভান্ডারি গবেষক আল্লামা গোলাম মোস্তফা শায়েস্তা খাঁন আজহারীর ইন্তেকাল চরবাড়ুকা, বাঘেচরা হাওরে ক্ষতিগ্রস্ত কৃষকদের মানববন্ধন

সিরাজগঞ্জের সাবেক এমপি চয়ন ইসলাম গ্রেফতার

রিপোর্টারের নাম / ১৬৩ বার দেখা হয়েছে
আপডেট: সোমবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৫

মজিবর রহমান স্টাফ রিপোর্টার

সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসনের সাবেক সংসদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি চয়ন ইসলামকে আটক করেছে পুলিশ। রবিবার (৯ ফেব্রুয়ারি) দিবাগত রাত সোয়া ১২টার দিকে গাজীপুরের একটি বাসা থেকে তাকে আটক করা হয়।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন মণ্ডল জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রবিবার দিবাগত রাত ১২টার দিকে মাওনা চৌরাস্তা এলাকা থেকে তাকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী আন্দোলনে শিক্ষার্থীদের ওপর গুলি করে হত্যার মামলা রয়েছে। আটকের পর তাকে শ্রীপুর থানা হাজতে রাখা হয়েছে।

আওয়ামী লীগ সরকারের সাবেক এমপি চয়ন ইসলামের বাড়ি সিরাজগঞ্জের শাহজাদপুরে। গত ১৪ নভেম্বর চয়ন ইসলাম, তার বোন মেরিনা জাহান কবিতাসহ পাঁচজনের নামে চাঁদাবাজির মামলা দায়ের হয়। শাহজাদপুর উপজেলা আমলি আদালতে শাহাদৎ হোসেন নামে এক ব্যক্তি বাদী হয়ে মামলাটি দায়ের করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর