শনিবার, ০৯ মে ২০২৬, ০৫:২২ অপরাহ্ন
আজকের শিরোনাম
তাহিরপুর বাদাঘাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় আবু সায়েম   এসপি মাহবুব আলম খানকে নিয়ে উদ্দেশ্যমূলক অপপ্রচার সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন মৌলভীবাজারে মতবিনিময় সভা ও আহ্বায়ক ক‌মি‌টি গঠন টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের জায়গা পরিদর্শনে সিলেট-২ এর সাংসদ তাহসিনা রুশদীর লুনা সরকারের দেওয়া উন্নয়নের প্রতিশ্রুতি ধীরে ধীরে দৃশ্যমান হবে : এমপি লুনা তাহিরপুরে ৪২ পিস ইয়াবা,নগদ টাকা, মোটরসাইকেলসহ ১জন আটক। জগন্নাথপুর উপজেলা চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় মহিউদ্দিন বাবলু  ১৪ দফা দাবিতে গাজীপুরে বিএমএসএফের র‍্যালি ও আলোচনা সভা চট্টগ্রামে মাইজভান্ডারি গবেষক আল্লামা গোলাম মোস্তফা শায়েস্তা খাঁন আজহারীর ইন্তেকাল চরবাড়ুকা, বাঘেচরা হাওরে ক্ষতিগ্রস্ত কৃষকদের মানববন্ধন

সাংবাদিকদের হেনস্থা রাউজান প্রেস ক্লাবের প্রতিবাদ ও তীব্র নিন্দা

রিপোর্টারের নাম / ১৫২ বার দেখা হয়েছে
আপডেট: সোমবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৫
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{},"is_sticker":false,"edited_since_last_sticker_save":false,"containsFTESticker":false}

রাউজান উপজেলা প্রতিনিধি

পেশাগত দায়িত্ব পালনকালে বিজয় টিভি, দৈনিক পূর্বদেশ, দৈনিক যুগান্তর পত্রিকার রাউজান প্রতিনিধি এবং রাউজান প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও আজীবন সদস্য তৈয়ব চৌধুরীসহ সম্প্রতি কয়েক সাংবাদিক বিভিন্নভাবে হেনস্থার শিকার হওয়ায় তীব্র প্রতিবাদ, নিন্দা জানিয়েছেন রাউজান প্রেস ক্লাব ও কর্মরত সাংবাদিকবৃন্দ। এদিকে সাম্প্রতিক সময়ে কয়েক সাংবাদিক লাঞ্চিতের ঘটনা এবং কর্মরত সাংবাদিকদে নিয়ে ফেইসবুকসহ বিভিন্ন সোস্যাল মিডিয়ায় ভ্রান্ত তথ্য ছড়িয়ে উদ্দেশ্যপ্রণোদিতভাবে সম্মানহানি করার অপচেষ্টা চালাচ্ছে। এইসব ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছে রাউজান প্রেস ক্লাব নেতৃবৃন্দ ও স্থানীয় সংবাদকর্মিরা। গতকাল ১৭ ফেব্রুয়ারি সোমবার এক বিবৃতিতে সাংবাদিকরা বলেন ‘বতর্মান অন্তবর্তি সরকার সাংবাদিকেরর উপর আন্তরিক, সে জায়গায় এই ধরনের ঘটনা ন্যাক্কারজনক।বিবৃতিদাতারা বলেন ‘সাংবাদিকরা যেকোন সংবাদে কখনো নিজস্ব মতামত তুলে ধরার সুযোগ নেই। অতীতে যেসব সংবাদ প্রকাশিত হয়েছে তাতেও কখনো নিজস্ব মতামত ছিলনা। সাংবাদিক নেতৃবৃন্দরা বলেন অতীত এবং বর্তমানে যে কেউ যখনি গণতান্ত্রিক প্রক্রিয়ায় রাজপথে এসেছেন সংবাদকর্মীরা শত প্রতিকূল পরিস্থিতি মোকাবিলা করে সংবাদ সংগ্রহ করে এসেছেন এবং করছেন। সেটাই সাংবাদিকদের অর্পিত দায়িত্ব। এতে সকলের সহযোগিতা থাকা আবশ্যক। এতে কোন মহল যদি না জেনে, না বুঝে সাংবাদিকদের উপর আক্রোশ পোষণ করে তা হবে বোকামি। বিবৃতি দাতারা ভবিষ্যতে সবাইকে এ ধরণের আচরণ থেকে বিরত থেকে দায়িত্বশীল হওয়ার আহবান এবং দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি জানান প্রশাসনের প্রতি। ভবিষ্যতে এরকম কোন ঘটনার চেষ্টা করা হলে, রাউজান তথা দেশের সংবাদকর্মীদের সহযোগিতা নিয়ে বৃহত্তর ঐক্যের মাধ্যমে কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবেন বলে হুঁশিয়ারি উচ্চারণ করেন।বিবৃতিদাতারা হলেন, রাউজান প্রেস ক্লাবের আজীবন সদস্য ও সাবেক সভাপতি জাহেদুল আলম, সভাপতি সরোয়ার উদ্দিন আহমেদ, সিনিয়র সহ সভাপতি নাজিম উদ্দিন মিঞাজী, সহ-সভাপতি মিলন বড়ুয়া, সহ-সভাপতি মাওলানা দিদারুল আলম, সাধারণ সম্পাদক মোজাফফর হোসাইন সিকদার, কর্মকর্তা কাজী সরোয়ার খান মঞ্জু, যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর সিরাজ তালুকদার, সহ-সম্পাদক রবিউল হোসেন রবি, সাংগঠনিক সম্পাদক ইরফাত হোসেন চৌধুরী, অর্থ সম্পাদক কে.এম বাহাউদ্দিন, দপ্তর সম্পাদক এ.কে বাবর, সহ-দপ্তর সম্পাদক মোক্তার হোসেন, তথ্য ও গবেষণা সম্পাদক জুয়েল বড়ুয়া, শিক্ষা সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক সুপন বিশ্বাস, প্রচার ও প্রকাশনা সম্পাদক নুর মোহাম্মদ, নির্বাহী সদস্য এ.এম মামুনুর রশিদ প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর