রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৪:২৮ পূর্বাহ্ন
আজকের শিরোনাম
তাহিরপুর সীমান্তে অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে ৩ বাংলাদেশিকে আটক করেছে বিজিবি। গারো পাহাড়ে বন রক্ষায় মানববন্ধন: আগুন প্রতিরোধে সচেতনতামূলক ব্যানার স্থাপন! ভুরুঙ্গামারীতে মানব সমাজ কল্যাণ ক্লাব’র আর্থিক সহায়তা ও ঈদ উপহার প্রদান শ্রীমঙ্গলে আব্দুল খালেকের উদ্যোগে ইফতার মাহফিল—দোয়া কামনায় মিলিত সর্বস্তরের মানুষ; রাউজান প্রেস ক্লাবের উপহার বিতরণ সাংবাদিকদের মানবিক উদ্যোগ প্রশংসনীয়: সাবের সুলতান কাজল বাংলাদেশ ডিপ্লোমা ফার্মাসিস্ট অ্যাসোসিয়েশন (বিডিপিএ)-কে বিএনপির রাজনৈতিক আদর্শে রূপান্তরের অভিযোগ: ফ্যাসিস্ট দোসর পুনর্বাসনের অপচেষ্টা পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন বাকেরগঞ্জ উপজেলার বিএনপির সাবেক সদস্য জনাব এস, এম নিয়াজ মোর্শেদ ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন চট্টগ্রাম বেস্ট ফিজিওথেরাপি হসপিটালের ডাইরেক্টর মোঃ আক্তার হোসেন উপজেলা প্রেসক্লাব ভূরুঙ্গামারী’র ইফতার মাহফিল সাংবাদিক উন্নয়ন পরিষদের উদ্যোগে ঈদ উপহার বিতরণ, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত;

তাড়াশে শান্তি শৃঙ্খলা ও আধুনিক উপজেলা বিনির্মাণে ইমাম সমাবেশ অনুষ্ঠিত

রিপোর্টারের নাম / ৭৮ বার দেখা হয়েছে
আপডেট: বুধবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৫

তাড়াশ(সিরাজগঞ্জ)প্রতিনিধিঃ

সিরাজগঞ্জঃ সিরাজগঞ্জে তাড়াশে শান্তি শৃঙ্খলা বজায়, সামাজিক অবক্ষয় রোধ ও আধুনিক উপজেলা বিনির্মাণে ইমাম সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৬ ফেব্রয়ারী ) সকালে
উপজেলা জাতীয় ইমাম সমিতির উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে
এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

উপজেলা ইমাম সমিতির সভাপতি ও উপজেলা পরিষদ জামে মসজিদের খতিব মাওলানা আব্দুল ওহাবের সভাপতিত্বে
সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জাতীয় ইমাম সমিতি সিরাজগঞ্জ জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি মাওলানা কেরামত আলী।

প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন, সিরাজগঞ্জ জেলা ইমাম সমিতির প্রচার সম্পাদক মাওলানা আব্দুস সবুর রহমানী।

আরও বক্তব্য রাখেন, জাতীয় ইমাম সমিতি তাড়াশ উপজেলা শাখার সিনিয়র সহ-সভাপতি মাওলানা মোক্তার হোসেন, মুফতি আবু রায়হান, সাধারণ সম্পাদক মাওলানা জমশেদ আলী, মাওলানা জহুরুল ইসলাম, আব্দুল কাসেম, মাওলানা ফজলুল হক প্রমুখ।

অনুষ্ঠান সঞ্চালনা করেন মাওলানা গোলাম কিবরিয়া।

বক্তারা শান্তি শৃঙ্খলা বজায়, সামাজিক অবক্ষয় রোধ ও আধুনিক উপজেলা বিনির্মাণে সবাই একসাথে কাজ করার আহবান জানান। এ সময় বক্তরা বৈষম্যহীন ও শান্তিপূর্ণ সমাজ ব্যবস্থা গড়ে তোলার উপর গুরুত্বারোপ করে বলেন- সমাজে বসবাসকারী সকল মানুষের অধিকার সমান। এই অধিকার নিশ্চিত করতে ঐক্যবদ্ধ ভাবে কাজ করার আহবানও জানান তারা।

সমাবেশে উপজেলার প্রতিটি ইউনিয়নের ইমাম সমিতির সভাপতি-সম্পাদকরা ও বিভিন্ন মসজিদের ইমামগণ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর