মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০১:১৭ অপরাহ্ন
আজকের শিরোনাম
বদলগাছীতে খাস খাজনা আদায়ে ব্যাপক অনিয়ম, রাজস্ব হারাচ্ছে সরকার। বালিয়াডাঙ্গীতে ২ কেজি ২০০ গ্রাম গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার তাড়াশে সাবেক ছাত্রলীগ নেতা রুবেল গ্রেপ্তার সৌদিআরব রিয়াদে বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল ইংরেজি শাখার ২০২৬ইং ব‍্যাচ এর সমাবর্তন অনুষ্ঠান। মহাদেবপুরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে এসএসএস এর সাড়ে ৮ হাজারেরও বেশি গাছের চারা বিতরণ ও র‍্যালি অনুষ্ঠিত লন্ডনের নর্থহ্যাম্পটনের মেয়র কর্তৃক ‘অনুপ্রেরণাদায়ক’ কমিউনিটি লিডারশিপ সম্মাননা প্রদান অনুষ্ঠিতন নানিয়ারচর সেনা জোনের উদ্যোগে পরিষ্কার-পরিচ্ছন্নতা, পরিবেশ সংরক্ষণ ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত উত্তরার বিডিআর মার্কেটের পার্কিং স্থান নিয়ে বিরোধ: পুরো মার্কেটকে ঘিরে আদালতে তিন মামলা, উত্তেজনা বৃদ্ধি সিংগাইরে ছাত্তার ফাউন্ডেশনের ১৫ লাখ টাকার অনুদান পেল ১৫ অসহায় পরিবার গ্রাম আদালত সেবা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে বড়বাড়ী ইউনিয়ন পরিষদের বছরব্যাপী বিশেষ ক্যাম্পেইন ২০২৬

ফটিকছড়ি বখতপুর শান্তিরহাট আহমদীয়া দাখিল মাদরাসা”র দাখিল পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

এম,দিদারুল আলম / ১০৮ বার দেখা হয়েছে
আপডেট: শুক্রবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৫

এম,দিদারুল আলম চট্টগ্রাম প্রতিনিধি

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার বখতপুর ইউনিয়নের ঐতিহ্যবাহী দ্বিনি প্রতিষ্ঠান “শান্তিরহাট আহমদীয়া দাখিল মাদরাসা”র দাখিল পরীক্ষার্থী ২০২৫ ব্যাচের বিদায় সংবর্ধনা ও দোআ মাহফিল ২৭/০২/২০২৫ বৃহস্পতিবার সকাল ১০ ঘটিকা থেকে মাদরাসা অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।
মাদরাসা সুপার মাওলানা মুহাম্মদ সরওয়ার আলম আলকাদেরীর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিচালনা পর্ষদের সদস্য, বিশিষ্ট সমাজ সেবক ও শিক্ষানূরাগী জনাব আবু তৈয়ব লিটন, উদ্বোধক ছিলেন বক্তপুর ইউনিয়ন পরিষদের সাবেক প্যানেল চেয়ারম্যান, সমাজ সেবক জনাব নিজাম উল মালেক, সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, শান্তিরহাট বাজার পরিচালনা কমিটির সেক্রেটারি, বখতপুর ইউ.পি সদস্য জনাব সহিদুল আলম, শান্তিরহাট বাজার পরিচালনা কমিটির সাবেক সেক্রেটারি, বিশিষ্ট শিক্ষানুরাগী জনাব মোহাম্মদ মোস্তফা জামান নাজিম , পরিচালনা কমিটির সদস্য, বিশিষ্ট শিক্ষাবিদ মুহাম্মদ শাহাবুদ্দিন। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন,দাতা সদস্য বিশিষ্ট আলেমেদ্বীন আলহাজ্ব মাওলানা মুহাম্মদ হারুন।
মাদরাসা সহ সুপার মাওলানা মুহাম্মদ আজিম উদ্দিন এর সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, মাওলানা জহুরুল হক কাদেরী, মাওলানা হাফেজ ইব্রাহিম, মাস্টার মোহাম্মদ জামাল উদ্দিন । মিলাদ কিয়াম পরিচালনা করেন হাফেজ বাহার উদ্দিন।
পরিশেষে দাখিল ২০২৫ সালের পরীক্ষার্থীদের সফলতা কামনা করে আখেরি মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর