শনিবার, ০৯ মে ২০২৬, ০৬:২৬ অপরাহ্ন
আজকের শিরোনাম
তাহিরপুর বাদাঘাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় আবু সায়েম   এসপি মাহবুব আলম খানকে নিয়ে উদ্দেশ্যমূলক অপপ্রচার সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন মৌলভীবাজারে মতবিনিময় সভা ও আহ্বায়ক ক‌মি‌টি গঠন টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের জায়গা পরিদর্শনে সিলেট-২ এর সাংসদ তাহসিনা রুশদীর লুনা সরকারের দেওয়া উন্নয়নের প্রতিশ্রুতি ধীরে ধীরে দৃশ্যমান হবে : এমপি লুনা তাহিরপুরে ৪২ পিস ইয়াবা,নগদ টাকা, মোটরসাইকেলসহ ১জন আটক। জগন্নাথপুর উপজেলা চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় মহিউদ্দিন বাবলু  ১৪ দফা দাবিতে গাজীপুরে বিএমএসএফের র‍্যালি ও আলোচনা সভা চট্টগ্রামে মাইজভান্ডারি গবেষক আল্লামা গোলাম মোস্তফা শায়েস্তা খাঁন আজহারীর ইন্তেকাল চরবাড়ুকা, বাঘেচরা হাওরে ক্ষতিগ্রস্ত কৃষকদের মানববন্ধন

তাড়াশে শীতেই বাজারে এল গরমের তরমুজ, দামও চড়া

রিপোর্টারের নাম / ৮৯ বার দেখা হয়েছে
আপডেট: মঙ্গলবার, ৪ মার্চ, ২০২৫
0-0x0-0-0#

তাড়াশ(সিরাজগঞ্জ)প্রতিনিধিঃ

সড়কের পাশে ফুটপাতে থরে থরে সাজিয়ে রাখা হয়েছে তরমুজ। বেশির ভাগই ছোট ও মাঝারি আকারের। অথচ দাম নেওয়া হচ্ছে ৫০ থেকে ৬০ টাকা কেজি। মঙ্গলবার বিকেলে তরমুজ বিক্রির এই দৃশ্য দেখা যায় তাড়াশ পৌর বাজার এলাকায়।

কেবল এই এলাকা নয়, শীত মৌসুমেই উপজেলার প্রায় প্রতিটি হাটবাজারে মিলছে আগাম তরমুজ। অসময়ের ফল, তাই এর স্বাদ নিতে আগ্রহ নিয়েই তরমুজ কিনে নিচ্ছেন ক্রেতারা।

পৌর বাজার এলাকায় তরমুজ কেনার সময় কথা হয় তাড়াশ পৌরর সাবেক কাউন্সিলর জালাল উদ্দিনের সঙ্গে। তিনি বলেন, ছেলেমেয়েদের কাছে তরমুজ অনেক প্রিয়। তাই ৬০০ টাকায় দুটি তরমুজ কিনেছেন তিনি। আরেক ক্রেতা মোঃ শামীম বলেন, দামে চড়া হলেও বছরের নতুন ফল, তাই কিনেছেন। তবে তরমুজের দাম অনেক বেশি।

অনেকেই রোজা ভাঙেন তরমুজের শরবত দিয়ে। অনেকে ইফতারে খাদ্যতালিকায় তরমুজের মতো ফল রাখতে চান। এদিকে ধীরে ধীরে শীতের আমেজ শেষে গরম পড়তে শুরু করেছে। সব মিলিয়ে রমজানের প্রাক্কালে তরমুজের দেখা মিলছে। তরমুজ বেচাকেনায় হাঁকডাক বাড়ছে।

বাজার ঘুরে দেখা যায়, তরমুজের দোকানে ক্রেতাদের ভিড় অপেক্ষাকৃত বেশি। দরদাম করে কেউ তরমুজ কিনে ফিরছেন, আবার অনেকে দাম শুনে চলে যাচ্ছেন।

সাধারণত ডিসেম্বর মাসে তরমুজের আবাদ শুরু হয়। এপ্রিল-মে মাসজুড়ে থাকে তরমুজের ভরা মৌসুম। তবে ফেব্রুয়ারির শেষে বা মার্চের শুরুতে বাজারে কিছু আগাম (আগে আবাদ করা) তরমুজ আসে। বর্তমানে বাজারে এ ধরনের আগাম তরমুজই বিক্রি হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর