বুধবার, ০৬ মে ২০২৬, ১১:৫৪ অপরাহ্ন
আজকের শিরোনাম
সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন মৌলভীবাজারে মতবিনিময় সভা ও আহ্বায়ক ক‌মি‌টি গঠন টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের জায়গা পরিদর্শনে সিলেট-২ এর সাংসদ তাহসিনা রুশদীর লুনা সরকারের দেওয়া উন্নয়নের প্রতিশ্রুতি ধীরে ধীরে দৃশ্যমান হবে : এমপি লুনা তাহিরপুরে ৪২ পিস ইয়াবা,নগদ টাকা, মোটরসাইকেলসহ ১জন আটক। জগন্নাথপুর উপজেলা চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় মহিউদ্দিন বাবলু  ১৪ দফা দাবিতে গাজীপুরে বিএমএসএফের র‍্যালি ও আলোচনা সভা চট্টগ্রামে মাইজভান্ডারি গবেষক আল্লামা গোলাম মোস্তফা শায়েস্তা খাঁন আজহারীর ইন্তেকাল চরবাড়ুকা, বাঘেচরা হাওরে ক্ষতিগ্রস্ত কৃষকদের মানববন্ধন আনন্দবাজারে র‍্যাব-৯ এর হানা: বিপুল পরিমাণ গাঁজাসহ দুইজন গ্রেফতার সুনামগঞ্জ সদর থানায় এক যুবককে (একশত সত্তর) পিস কথিত নেশাজাতীয় ইয়াবা ট্যাবলেট, সহ গ্রেফতার।

অন্ধের জগত

----- বাবুর আলী গোলদার / ১১৭ বার দেখা হয়েছে
আপডেট: বুধবার, ৫ মার্চ, ২০২৫

—– বাবুর আলী গোলদার

আগ্নেয়গিরির অগ্নুৎপাত দহন বেগে
বেরিয়ে এসেছিলে ঠাঁই নিতে
দুর্বার আশা আকাঙ্ক্ষার ঢলে

নির্মম বাস্তবতায় নিভৃতবাস না মিলে
অগ্নুৎপাতের গুহায় ফিরে
লিপ্ত টিকে থাকার সংগ্রামে

বহুকাল পর কী যে তাড়নায় অনুসন্ধানে
বেরিয়ে দেখি
লাভা শীতল হয়নি
তপ্ত লাভায় জ্বলছে
কতকাল থেকে
কী এক সংগ্রামী জীবন
চলছে তো চলছে বিরতিহীন বেগে
স্যালুট তোমায় স্যালুট

এভাবেই তো মানব সভ্যতার গোড়াপত্তন
বাদা কেটে বসত
সভ্যতার বিকাশ
আবরণ না দেওয়া চায় শীতল আগ্নেয়গিরির সভ্যতার সংযোগ
পারেনি মিলতে অন্ধের জগতে
আসঙ্গ আকাঙ্খা প্রবল!


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর