বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১২:৩০ পূর্বাহ্ন

অন্ধের জগত

----- বাবুর আলী গোলদার / ১৬৮ বার দেখা হয়েছে
আপডেট: বুধবার, ৫ মার্চ, ২০২৫

—– বাবুর আলী গোলদার

আগ্নেয়গিরির অগ্নুৎপাত দহন বেগে
বেরিয়ে এসেছিলে ঠাঁই নিতে
দুর্বার আশা আকাঙ্ক্ষার ঢলে

নির্মম বাস্তবতায় নিভৃতবাস না মিলে
অগ্নুৎপাতের গুহায় ফিরে
লিপ্ত টিকে থাকার সংগ্রামে

বহুকাল পর কী যে তাড়নায় অনুসন্ধানে
বেরিয়ে দেখি
লাভা শীতল হয়নি
তপ্ত লাভায় জ্বলছে
কতকাল থেকে
কী এক সংগ্রামী জীবন
চলছে তো চলছে বিরতিহীন বেগে
স্যালুট তোমায় স্যালুট

এভাবেই তো মানব সভ্যতার গোড়াপত্তন
বাদা কেটে বসত
সভ্যতার বিকাশ
আবরণ না দেওয়া চায় শীতল আগ্নেয়গিরির সভ্যতার সংযোগ
পারেনি মিলতে অন্ধের জগতে
আসঙ্গ আকাঙ্খা প্রবল!


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর