সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৪:৪৬ পূর্বাহ্ন
আজকের শিরোনাম
শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত  আজ বসতভিটা, কাল নদীগর্ভে? কর্ণফুলীর ভাঙনে চন্দ্রঘোনায় আতঙ্ক বাকেরগঞ্জে অবৈধ জাল বেচায় ২ ব্যবসায়িকে আটক ১ লক্ষ টাকা জরিমানা নিজ স্বার্থ হাসিলে প্রশাসনিক কর্মকর্তাদের প্রশাসক বানাতে মরিয়া ইউএনও বরিশালের বাকেরগঞ্জে নিষিদ্ধ চায়না ও কারেন্ট জাল সংরক্ষণ ও বিক্রির অভিযোগে দুই ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। ঈদ-এ-মিলাদুন্নবী (স:) উদযাপন উপলক্ষে আহলে সুন্নাতে ওয়াল জামাত বরুড়া দক্ষিনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত। বাকেরগঞ্জে ইউএনওর বিতর্কিত কর্মকাণ্ডে নাগরিক সেবা ব্যাহত বাকেরগঞ্জে ইউএনওর বিতর্কিত কর্মকাণ্ডে নাগরিক সেবা ব্যাহত বিএম কলেজ ছাত্র ইউনিয়নের সভাপতি মারজান, সম্পাদক অর্ণব রংপুরে এসএসএস-এর উদ্যোগে জেলা প্রশাসকের নিকট ২০০০টি গাছের চারা হস্তান্তর

চট্টগ্রামের ইপিজেডে সম্মিলিত হোমিওপ্যাথিক চিকিৎসক পরিষদের দোয়া ও ইফতার মাহফিল সম্পন্ন

মোঃ শহিদুল ইসলাম বিশেষ প্রতিনিধি / ১৪২ বার দেখা হয়েছে
আপডেট: বুধবার, ৫ মার্চ, ২০২৫

মোঃ শহিদুল ইসলাম
বিশেষ প্রতিনিধি

চট্টগ্রাম নগরীর দক্ষিণ হালিশহর ৩৯ নং ওয়ার্ডস্থ সামাজিক পেশাজীবী সংগঠন” সম্মিলিত হোমিওপ্যাথিক চিকিৎসক পরিষদ( বন্দর -ইপিজেড,পতেঙ্গা) থানা কমিটির উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে ৫মার্চ,৪ রোজা, বুধবার স্থানীয় একটি রেস্টুরেন্টে সংগঠনের সভাপতি ডাঃ এইচ এম এমরানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ডাঃ আহসান হাবিবের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।

দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সম্মিলিত হোমিওপ্যাথিক চিকিৎসক পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি ডাঃ আবুল কালাম আজাদ , বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিএনপি’র সাবেক ৩৯ ওয়ার্ড সভাপতি মোঃ আশরাফ উদ্দিন, জামায়াত ইসলামী বাংলাদেশ এর বায়তুল মাল সম্পাদক মোঃ আব্দুল করিম, ইসলামিক ফ্রন্ট ইপিজেড থানা কমিটির সহ-সভাপতি মোঃ আব্দুল অদুদ, নাবিক কল্যাণ সমিতির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট অব:লে: কর্ণেল মোঃ বদিউল আলম,প্রাচিকসের সাবেক সভাপতি হেকিম মোঃ সেলিম রেজা,সাঃ সম্পাদক মোঃ আনোয়ার হোসেন রাসেল।

রমজানের তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন সংগঠনের সিনিয়র সহ-সভাপতি ডাঃ আর কে সুমন, সহ সভাপতি ডাঃ মোঃ আব্দুল বারী,সহ- সভাপতি ডাঃ উজ্জ্বল, সাংগঠনিক সম্পাদক ডাঃ রেজিয়া বেগম রিমা, যুগ্ম সম্পাদক ডাঃ মোঃ শামসুজ্জামান এবং স্থানীয় ক্রীড়া সংগঠক ও সাংবাদিক মুহাম্মদ বাবুল হোসেন বাবলা প্রমুখ।

দোয়া মোনাজাত পরিচালনা করেন ডাঃ মাওলানা মোঃ আব্দুল বারী।

রমজানের তাৎপর্য সমগ্র মুসলিম উম্মাহর মাঝে ব্যাপক ভাবে ছড়িয়ে দিতে উপস্থিত সকলের প্রতি আহ্বান জানিয়েছেন আলোচনা সভার বক্তারা। পরিশেষে পবিত্র রমজান উপলক্ষে বিশেষ ইফতারের আয়োজন সম্পন্ন করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর