বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:০৫ পূর্বাহ্ন
আজকের শিরোনাম
যুক্তরাজ্যের পার্লামেন্টে বাংলাদেশের জাতীয় নির্বাচনের বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন: ব্রিটিশ এমপি বব ব্ল্যাকম্যান রাজশাহীতে ধানের শীষের প্রচারণায় মাঠে যুবদলের ব্যাপক গণসংযোগ রাউজানে সাবেক সাংসদ গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর সঙ্গে প্রেস ক্লাবের নবনির্বাচিত কর্মকর্তাদের মতবিনিময় ঢাকা রিজেন্সিতে আন্তর্জাতিক বিজনেস নেটওয়ার্কিং ডিনার পার্টি ২০২৬ সম্পন্ন ভুরুঙ্গামারীতে মাকসুদা আজিজ বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের অর্থবৃত্তি ও সনদ প্রদান। শেরপুরে নির্বাচনী পথ সভায় প্রধান অতিথি মাহমুদুল হক রুবেল: ধানের শীষ প্রতীকে ভোট দিন! শেরপুরে এএসআই-এর ঝুলন্ত মরদেহ উদ্ধার। বটিয়াঘাটা প্রেসক্লাবে সতন্ত্র প্রার্থী অধ্যাপক অচিন্ত কুমার মণ্ডলের সাংবাদিক সম্মেলন। সিরাজগঞ্জ ৫ আসনের বিএনপি প্রার্থীর বেলকুচি প্রেসক্লাবে সাংবাদিক মতবিনিময়। শেরপুরে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ!

বাকেরগঞ্জে সন্ত্রাসী হামলার প্রতিবাদে ছাত্রদলের মানববন্ধন! সন্ত্রাসীদের গ্রেফতারে প্রশাসনকে ২৪ ঘন্টার আল্টিমেটাম

রিপোর্টারের নাম / ১৪৫ বার দেখা হয়েছে
আপডেট: রবিবার, ৯ মার্চ, ২০২৫

বাকেরগঞ্জ বরিশাল সংবাদদাতা : বরিশালের বাকেরগঞ্জে ছাত্রদল নেতার উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদ ও সন্ত্রাসীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানব বন্ধন করা হয়েছে।

রবিবার (৯ মার্চ)সকাল ১১ টায় বরিশাল কুয়াকাটা মহাসড়কের বাকেরগঞ্জ বাসস্ট্যান্ডে( বাকেরগঞ্জ সরকারি কলেজের সামনে) মানববন্ধনটি অনুষ্ঠিত হয়।

বাকেরগঞ্জ উপজেলা, পৌর ও সরকারি কলেজ ছাত্রদলের উদ্যোগে অনুষ্ঠিত মানববন্ধনে গত ৮ মার্চ শনিবার রাতে উপজেলার নেয়ামতি ইউনিয়ন ছাত্রদল নেতা আসাদুল্লাকে কুপিয়ে আহত ও হাত পায়ের রগ কর্তনের সাথে জড়িত সন্ত্রাসীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী করা হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন বাকেরগঞ্জ উপজেলা ছাত্রদলের আহবায়ক নেয়ামুল হক নাহিদ, সদস্য সচিব রাকিব তালুকদার, বাকেরগঞ্জ পৌর ছাত্রদলের আহবায়ক রুহুল আমিন, সদস্য সচিব কবির খান, বাকেরগঞ্জ সরকারি কলেজ ছাত্রদলের আহবায়ক আলাল হাওলাদার, সদস্য সচিব জসিম হাওলাদার, পৌর ছাত্রদলের যুগ্ম আহবায়ক গাজী সাইফুল জোনায়েদ, কায়েস রহমান, সরকারি বাকেরগঞ্জ কলেজ ছাত্রদলের যুগ্ম আহবায়ক হাফিজুল খান,জুয়েল হাওলাদার, সিহাব তালুকদার, রনি হাওলাদারসহ উপজেলার বিভিন্ন ইউনিয়ন ছাত্রদলের সভাপতি, সাধারণ সম্পাদকবৃন্দ।
এসময় বক্তারা প্রশাসনকে আগামী ২৪ ঘন্টার মধ্যে আসাদুল্লাহ উপর হামলাকারীদের গ্রেফতারের আল্টিমেটাম দেয়


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর