শনিবার, ০৯ মে ২০২৬, ০৬:২৪ অপরাহ্ন
আজকের শিরোনাম
তাহিরপুর বাদাঘাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় আবু সায়েম   এসপি মাহবুব আলম খানকে নিয়ে উদ্দেশ্যমূলক অপপ্রচার সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন মৌলভীবাজারে মতবিনিময় সভা ও আহ্বায়ক ক‌মি‌টি গঠন টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের জায়গা পরিদর্শনে সিলেট-২ এর সাংসদ তাহসিনা রুশদীর লুনা সরকারের দেওয়া উন্নয়নের প্রতিশ্রুতি ধীরে ধীরে দৃশ্যমান হবে : এমপি লুনা তাহিরপুরে ৪২ পিস ইয়াবা,নগদ টাকা, মোটরসাইকেলসহ ১জন আটক। জগন্নাথপুর উপজেলা চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় মহিউদ্দিন বাবলু  ১৪ দফা দাবিতে গাজীপুরে বিএমএসএফের র‍্যালি ও আলোচনা সভা চট্টগ্রামে মাইজভান্ডারি গবেষক আল্লামা গোলাম মোস্তফা শায়েস্তা খাঁন আজহারীর ইন্তেকাল চরবাড়ুকা, বাঘেচরা হাওরে ক্ষতিগ্রস্ত কৃষকদের মানববন্ধন

সিরাজগঞ্জ সদরে আশরাফ নামে এক ডাকাত সর্দার গ্রেফতার

রিপোর্টারের নাম / ১০২ বার দেখা হয়েছে
আপডেট: মঙ্গলবার, ১৮ মার্চ, ২০২৫

স্টাফ রিপোর্টার,সিরাজগঞ্জঃ

সিরাজগঞ্জঃ সিরাজগঞ্জ সদর উপজেলায় ডাকাতির সরঞ্জামসহ ডাকাত সর্দার আলী আশরাফকে (৩৭) গ্রেপ্তার করেছে র‌্যাব।

সোমবার সন্ধ্যায় সদর উপজেলার সয়দাবাদ পুনর্বাসন এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। আশরাফ একই এলাকার আবুল হোসেনের ছেলে। মঙ্গলবার (১৮ মার্চ) র‌্যাব-১২ সিরাজগঞ্জ সদর কম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার দীপংকর ঘোষ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। তার বাড়িতে তল্লাশি করে একটি চোরাই মোটরসাইকেল, সাতটি সিলিং ফ্যান, দুইটি গ্যাস গানের ব্যবহৃত সেল, একটি নষ্ট ওয়াকি-টকি, দুইটি ছোড়া, দুইটি হাসুয়া ও মোটরসাইকেল চুরির মাস্টার কিসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, আশরাফ তার বাড়িতে একদল ডাকাত নিয়ে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিলেন। এমন সংবাদে সেখানে অভিযান চালানো হয়। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে অন্যরা পালিয়ে গেলেও আশরাফকে আটক করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর