শনিবার, ০৯ মে ২০২৬, ০৬:২৪ অপরাহ্ন
আজকের শিরোনাম
তাহিরপুর বাদাঘাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় আবু সায়েম   এসপি মাহবুব আলম খানকে নিয়ে উদ্দেশ্যমূলক অপপ্রচার সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন মৌলভীবাজারে মতবিনিময় সভা ও আহ্বায়ক ক‌মি‌টি গঠন টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের জায়গা পরিদর্শনে সিলেট-২ এর সাংসদ তাহসিনা রুশদীর লুনা সরকারের দেওয়া উন্নয়নের প্রতিশ্রুতি ধীরে ধীরে দৃশ্যমান হবে : এমপি লুনা তাহিরপুরে ৪২ পিস ইয়াবা,নগদ টাকা, মোটরসাইকেলসহ ১জন আটক। জগন্নাথপুর উপজেলা চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় মহিউদ্দিন বাবলু  ১৪ দফা দাবিতে গাজীপুরে বিএমএসএফের র‍্যালি ও আলোচনা সভা চট্টগ্রামে মাইজভান্ডারি গবেষক আল্লামা গোলাম মোস্তফা শায়েস্তা খাঁন আজহারীর ইন্তেকাল চরবাড়ুকা, বাঘেচরা হাওরে ক্ষতিগ্রস্ত কৃষকদের মানববন্ধন

তাড়াশে সাদা সোনা খ্যাত রসুনে বাড়তি আয়ের স্বপ্ন দেখছেন কৃষকেরা

রিপোর্টারের নাম / ৮৯ বার দেখা হয়েছে
আপডেট: বুধবার, ১৯ মার্চ, ২০২৫

স্টাফ রিপোর্টার,সিরাজগঞ্জঃ

সিরাজগঞ্জঃ চলনবিল অধ্যুষিত  সিরাজগঞ্জের তাড়াশে রসুন চাষীরা জমি থেকে রসুন তোলায় ব্যস্ত সময় পার করছেন।
চলনবিলে সরজমিনে ঘুরে জমি থেকে রসুন তোলায় চাষিদের কর্মব্যবস্তা চোখে পড়ে। তারাশ  উপজেলায় সবথেকে বেশি চাষ হয়েছে বিলনাদো, বিন্নাবাড়ি, চরহামকুড়িয়া, উত্তর শ্যামপুর, কাঁটাবাড়ি, পাটনাই জাতের রসুন।
বাজার ভালো থাকলে লাভ হবে।

“বিলনাদো এলাকায় রসুনের ব্যবসা করেন সবুজ হোসেন রসুনের বাজার কেমন যাচ্ছে জানতে চাইলে তিনি জানান, “আকার, মান ও জাতভেদে এখন প্রতিমণ রসুনের দাম ১৬শ টাকা থেকে ২৮শ টাকা। বাজারে খুচরা ৮০ টাকা কেজি বিক্রি হচ্ছে রসুন। স্থানীয় চাহিদা মিটিয়ে ময়মনসিংহ, ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে যাচ্ছে চলনবিলের সাদা সোনা রসুন বলে জানান।

আবহাওয়া অনুকূলে থাকায় শতভাগ উৎপাদনে খুশি এ এলাকার কৃষকেরা। বাজারে রসুনের দাম স্থিতিশীল থাকলে ভালো ফলনে লাভের আশা করছেন রসুন চাষীরা। সাদা সোনা খ্যাত রসুনের বাড়তি আয়ের স্বপ্ন বুনছেন তারা।

উপজেলা কৃষি অফিসের তথ্যমতে, এ বছর  ৪শ ৭৫ হেক্টর জমিতে রসুনের আবাদ হয়েছে।

তাড়াশ উপজেলা কৃষি কর্মকর্তা মো আব্দুল্লাহ আল মামুন জানান,  চলনবিলে সাদা সোনা রসুনের বাম্পার ফলন হয়েছে, বাজার রসুনের দামও ভালো আছে। রসুনের ভালো ফলন ও বাজারে ভালো দাম থাকার কারণে খুশি চলনবিলের কৃষকরা।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর