শনিবার, ০৯ মে ২০২৬, ০৫:৩৯ অপরাহ্ন
আজকের শিরোনাম
তাহিরপুর বাদাঘাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় আবু সায়েম   এসপি মাহবুব আলম খানকে নিয়ে উদ্দেশ্যমূলক অপপ্রচার সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন মৌলভীবাজারে মতবিনিময় সভা ও আহ্বায়ক ক‌মি‌টি গঠন টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের জায়গা পরিদর্শনে সিলেট-২ এর সাংসদ তাহসিনা রুশদীর লুনা সরকারের দেওয়া উন্নয়নের প্রতিশ্রুতি ধীরে ধীরে দৃশ্যমান হবে : এমপি লুনা তাহিরপুরে ৪২ পিস ইয়াবা,নগদ টাকা, মোটরসাইকেলসহ ১জন আটক। জগন্নাথপুর উপজেলা চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় মহিউদ্দিন বাবলু  ১৪ দফা দাবিতে গাজীপুরে বিএমএসএফের র‍্যালি ও আলোচনা সভা চট্টগ্রামে মাইজভান্ডারি গবেষক আল্লামা গোলাম মোস্তফা শায়েস্তা খাঁন আজহারীর ইন্তেকাল চরবাড়ুকা, বাঘেচরা হাওরে ক্ষতিগ্রস্ত কৃষকদের মানববন্ধন

তাড়াশে প্রতি বছর ধানকাটা শেষ শুরু হয় গরু চুরির মহাউৎসব

রিপোর্টারের নাম / ১০১ বার দেখা হয়েছে
আপডেট: মঙ্গলবার, ২৯ এপ্রিল, ২০২৫

স্টাফ রিপোর্টার,সিরাজগঞ্জঃ

সিরাজগঞ্জঃ সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় প্রতি বছর ধানকাটা শেষ হলেই গরু চুরির মহাউৎসব শুরু হয়। এরই ধারাবাহিকতায়, গতকাল রাতে উপজেলার তালম ইউনিয়নের চক দেবীরামপুর, চৌড়া গ্রামে গরু চুরির ঘটনা ঘটেছে।

জানা গেছে, মৃত মজিবর রহমানের ছেলে আবির হোসেনের বাড়ি থেকে রাত আনুমানিক ১টার দিকে অজ্ঞাতনামা চোরের দল তিনটি গরু চুরি করে নিয়ে যায়। চুরি হওয়া গরুগুলোর বাজার মূল্য প্রায় ২ লক্ষ ১০ হাজার টাকা বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা।

এ ঘটনায় স্থানীয় জনগণের মধ্যে চরম উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছে। এলাকাবাসীর অভিযোগ, ধান কাটার মৌসুমে গরু চুরির ঘটনা নিয়মিত হলেও প্রশাসনের পক্ষ থেকে তেমন কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হচ্ছে না, যার ফলে চোরচক্র দিনদিন বেপরোয়া হয়ে উঠছে।

স্থানীয়রা আরও জানান, গরু চুরি রোধে নিয়মিত পুলিশ টহল এবং গ্রাম পর্যায়ে নিরাপত্তা জোরদার করা হলে এ ধরনের অপরাধ কমে আসবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

এ বিষয়ে তাড়াশ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জিয়াউর রহমান জানান, উপজেলার সীমান্তবর্তী গ্রামগুলোতে খুব সহজেই চোরেরা গরু নিয়ে পালিয়ে যাচ্ছেন। তাই প্রতিটি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানদের স্থানীয়ভাবে এলাকায় পাহারার ব্যবস্থা করার অনুরোধ করা হয়েছে। এছাড়াও রাত্রিকালীন পুলিশি টহল জোড়দার করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর