শনিবার, ০৯ মে ২০২৬, ০৫:৪৩ অপরাহ্ন
আজকের শিরোনাম
তাহিরপুর বাদাঘাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় আবু সায়েম   এসপি মাহবুব আলম খানকে নিয়ে উদ্দেশ্যমূলক অপপ্রচার সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন মৌলভীবাজারে মতবিনিময় সভা ও আহ্বায়ক ক‌মি‌টি গঠন টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের জায়গা পরিদর্শনে সিলেট-২ এর সাংসদ তাহসিনা রুশদীর লুনা সরকারের দেওয়া উন্নয়নের প্রতিশ্রুতি ধীরে ধীরে দৃশ্যমান হবে : এমপি লুনা তাহিরপুরে ৪২ পিস ইয়াবা,নগদ টাকা, মোটরসাইকেলসহ ১জন আটক। জগন্নাথপুর উপজেলা চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় মহিউদ্দিন বাবলু  ১৪ দফা দাবিতে গাজীপুরে বিএমএসএফের র‍্যালি ও আলোচনা সভা চট্টগ্রামে মাইজভান্ডারি গবেষক আল্লামা গোলাম মোস্তফা শায়েস্তা খাঁন আজহারীর ইন্তেকাল চরবাড়ুকা, বাঘেচরা হাওরে ক্ষতিগ্রস্ত কৃষকদের মানববন্ধন

তাড়াশে উপজেলা প্রকৌশলী অফিসে দুদকের অভিযান

রিপোর্টারের নাম / ১০৯ বার দেখা হয়েছে
আপডেট: মঙ্গলবার, ২৯ এপ্রিল, ২০২৫

স্টাফ রিপোর্টার,সিরাজগঞ্জঃ

সিরাজগঞ্জঃ সিরাজগঞ্জের তাড়াশে নতুন সেতু নির্মাণের কারণে ভাংতে হয়েছে পুরাতন সেতু। আর সেই পুরাতন সেতুর সরঞ্জামাদি নিলামে বিক্রির কথা থাকলেও বেশিরভাগ অংশই রাতের আধারে সরিয়ে নেওয়া হয়েছে তাড়াশ স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) বিরুদ্ধে এমন অভিযোগের প্রেক্ষিতে অনুসন্ধান ও অভিযান পরিচালনা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে দুদকের পাবনা সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক (এডি) সাধন চন্দ্র সূত্রধরের নেতৃত্বে ৩ সদস্যের একটি দল প্রথমেই তাড়াশ-কাটাগারী সড়কের তাড়াশ মহিলা কলেজের নিকট সেই সেতু এলাকায় যান। সেখানে স্থানীয়দের সঙ্গে কথা বলে এবিষয়ে তথ্য নেন তারা, করেন অভিযোগের যাচাই-বাছাই। এরপর যান উপজেলা প্রকৌশলীর কার্যালয়ে।

উপজেলা প্রকৌশলীর কার্যালয় থেকে বের হয়ে সহকারী পরিচালক (এডি) সাধন চন্দ্র সূত্রধর সাংবাদিকদের বলেন, অভিযোগ অনুসন্ধান করে ও কাগজপত্র যাচাই-বাছাই করে প্রাথমিকভাবে অভিযোগের সত্যতা পাওয়া গেছে।

অনুসন্ধান দলে তার সঙ্গে ছিলেন দুদকের উপ-সহকারী পরিচালক মানোয়ার হোসেন ও মো. হোসেন আলী, কোর্ট পরিদর্শক।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) উপজেলা প্রকৌশলী মোঃ ফজলুল হক বলেন, দুদক আসতেই পারে। আমাদেরও কিছু ভুলভ্রান্তি রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর