রবিবার, ২২ মার্চ ২০২৬, ০১:৫৫ অপরাহ্ন
আজকের শিরোনাম
তাহিরপুর সীমান্তে অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে ৩ বাংলাদেশিকে আটক করেছে বিজিবি। গারো পাহাড়ে বন রক্ষায় মানববন্ধন: আগুন প্রতিরোধে সচেতনতামূলক ব্যানার স্থাপন! ভুরুঙ্গামারীতে মানব সমাজ কল্যাণ ক্লাব’র আর্থিক সহায়তা ও ঈদ উপহার প্রদান শ্রীমঙ্গলে আব্দুল খালেকের উদ্যোগে ইফতার মাহফিল—দোয়া কামনায় মিলিত সর্বস্তরের মানুষ; রাউজান প্রেস ক্লাবের উপহার বিতরণ সাংবাদিকদের মানবিক উদ্যোগ প্রশংসনীয়: সাবের সুলতান কাজল বাংলাদেশ ডিপ্লোমা ফার্মাসিস্ট অ্যাসোসিয়েশন (বিডিপিএ)-কে বিএনপির রাজনৈতিক আদর্শে রূপান্তরের অভিযোগ: ফ্যাসিস্ট দোসর পুনর্বাসনের অপচেষ্টা পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন বাকেরগঞ্জ উপজেলার বিএনপির সাবেক সদস্য জনাব এস, এম নিয়াজ মোর্শেদ ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন চট্টগ্রাম বেস্ট ফিজিওথেরাপি হসপিটালের ডাইরেক্টর মোঃ আক্তার হোসেন উপজেলা প্রেসক্লাব ভূরুঙ্গামারী’র ইফতার মাহফিল সাংবাদিক উন্নয়ন পরিষদের উদ্যোগে ঈদ উপহার বিতরণ, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত;

সিরাজগঞ্জে ইয়াবা ট্যাবলেট সহ মাদক কারবারি আটক

রিপোর্টারের নাম / ১৫৩ বার দেখা হয়েছে
আপডেট: বুধবার, ৩০ এপ্রিল, ২০২৫

স্টাফ রিপোর্টার,সিরাজগঞ্জঃ

সিরাজগঞ্জঃ সিরাজগঞ্জের সলঙ্গায় মাদক বিরোধী অভিযান চালিয়ে ৫৮৭ পিচ ইয়াবা ট্যাবলেটসহ মোঃ টিটু সিকদার (২৫) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‍্যাব-১২’র সদস্যরা। বুধবার (৩০ এপ্রিল) বেলা সাড়ে ১১টায় সিরাজগঞ্জ র‍্যাব-১২ সদর অতিরিক্ত পুলিশ সুপার কোম্পানী কমান্ডার দীপংকর ঘোষ এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে, গতকাল মঙ্গলবার (২৯ এপ্রিল) রাত ৮ টার সময় সলঙ্গা থানার সিরাজগঞ্জ রোড হাটিকুমরুল গোলচত্তর ঢাকা-বগুড়াগামী মহাসড়কের পশ্চিম পার্শ্বে মোঃ বরাত আলীর অস্থায়ী চা দোকানের সামনে মাদক বিরোধী অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত টিটু সিকদার বরগুনা জেলার বেতাগী থানার দক্ষিণ কালিকাবাড়ী (আলিয়াবাদ পাড়া) গ্রামের মোঃ রহিম শিকদারের ছেলে।

র‍্যাব-১২ থেকে প্রেরিত প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, গত ২৯ এপ্রিল রাত ৮ টায় সিরাজগঞ্জ র‍্যাব-১২ সদর কোম্পানির একটি চৌকস আভিযানিক দল সলঙ্গা থানার সিরাজগঞ্জ রোড হাটিকুমরুল গোলচত্তরের ঢাকা-বগুড়াগামী মহাসড়কের পশ্চিম পার্শ্বে মোঃ বরাত আলীর অস্থায়ী চা দোকানের সামনে একটি মাদক বিরোধী অভিযান চালিয়ে ৫৮৭ পিচ ইয়াবা ট্যাবলেটসহ একজন মাদক কারবারিকে গ্রেফতার করতে সক্ষম হয়। এছাড়া তার মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় কাজে ব্যবহৃত ১টি মোবাইল ফোন ও নগদ ৮৪০ টাকা জব্দ করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, আসামি দীর্ঘদিন যাবৎ লোকচক্ষুর আড়ালে মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট নিজ হেফাজতে রেখে দেশের বিভিন্ন জেলায় ক্রয়-বিক্রয় করে আসছিল। পরে গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে সিরাজগঞ্জের সলঙ্গা থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর