বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৮:০২ পূর্বাহ্ন

সিরাজগঞ্জের তাড়াশে মায়ের সঙ্গে অভিমান করে মেয়ের আত্মহত্যা

তাড়াশ টাইমস / ১৫৭ বার দেখা হয়েছে
আপডেট: শনিবার, ৩ মে, ২০২৫

স্টাফ রিপোর্টার,সিরাজগঞ্জঃ

সিরাজগঞ্জঃ সিরাজগঞ্জের তাড়াশে মোবাইল ফোন কিনে না দেওয়ায় মায়ের সঙ্গে অভিমান করে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস দিয়ে পাপিয়া খাতুন (১৫) নামের এক কিশোরি আত্মহত্যা করেছে। শুক্রবার (২ মে) সন্ধ্যা ৭টার দিকে এ ঘটনাটি ঘটে, তাড়াশ উপজেলার বারুহাস ইউনিয়নের খড়খড়িয়া গ্রামে। সে ওই এলাকার মোহাম্মদ জামিন সাহার মেয়ে।

পরিবার সূত্রে জানা গেছে, পাপিয়া খাতুন কয়েক দিন থেকে মেয়েটি তার মায়ের কাছে একটি স্মার্ট মোবাইল ফোন কিনে নেওয়ার জন্য  বায়না ধরে। শুক্রবার আবারও মোবাইল কেনার জন‍্য মাকে বললে তার মা বকাবকি করে। মায়ের বকা খেয়ে অভিমান করে নিজ ঘরের দরজা বন্ধ করে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে।

তাড়াশ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জিয়াউর রহমান জানান, পরিবারের কোনো অভিযোগ না থাকায় লাশ দাফনের অনুমতি দেওয়া হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর