রবিবার, ২২ মার্চ ২০২৬, ০২:০৪ অপরাহ্ন
আজকের শিরোনাম
তাহিরপুর সীমান্তে অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে ৩ বাংলাদেশিকে আটক করেছে বিজিবি। গারো পাহাড়ে বন রক্ষায় মানববন্ধন: আগুন প্রতিরোধে সচেতনতামূলক ব্যানার স্থাপন! ভুরুঙ্গামারীতে মানব সমাজ কল্যাণ ক্লাব’র আর্থিক সহায়তা ও ঈদ উপহার প্রদান শ্রীমঙ্গলে আব্দুল খালেকের উদ্যোগে ইফতার মাহফিল—দোয়া কামনায় মিলিত সর্বস্তরের মানুষ; রাউজান প্রেস ক্লাবের উপহার বিতরণ সাংবাদিকদের মানবিক উদ্যোগ প্রশংসনীয়: সাবের সুলতান কাজল বাংলাদেশ ডিপ্লোমা ফার্মাসিস্ট অ্যাসোসিয়েশন (বিডিপিএ)-কে বিএনপির রাজনৈতিক আদর্শে রূপান্তরের অভিযোগ: ফ্যাসিস্ট দোসর পুনর্বাসনের অপচেষ্টা পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন বাকেরগঞ্জ উপজেলার বিএনপির সাবেক সদস্য জনাব এস, এম নিয়াজ মোর্শেদ ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন চট্টগ্রাম বেস্ট ফিজিওথেরাপি হসপিটালের ডাইরেক্টর মোঃ আক্তার হোসেন উপজেলা প্রেসক্লাব ভূরুঙ্গামারী’র ইফতার মাহফিল সাংবাদিক উন্নয়ন পরিষদের উদ্যোগে ঈদ উপহার বিতরণ, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত;

মহান স্বাধীনতার ঘোষক শহীদ জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে পবায় আলোচনা সভা, দোয়া মাহফিল ও খাবার বিতরণ অনুষ্ঠিত

রিপোর্টারের নাম / ২২৮ বার দেখা হয়েছে
আপডেট: শুক্রবার, ৬ জুন, ২০২৫

নিজস্ব প্রতিবেদকঃ

০৫ জুন ২০২৫ ইং (বৃহস্পতিবার)।

রাজশাহীতে মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, আধুনিক বাংলাদেশের স্থপতি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান (বীর উত্তম)-এর ৪৪তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে রাজশাহীতে দোয়া মাহফিল, আলোচনা সভা ও খাবার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

জাতীয়তাবাদী তাঁতীদল রাজশাহী জেলার উদ্যোগে আজ বৃহস্পতিবার (৫ জুন) পবা উপজেলার হরিপুরে বিএনপির অফিসের দ্বিতীয় তলায় এ আয়োজন করা হয়। অনুষ্ঠানে শহীদ জিয়াউর রহমানের জীবন ও কর্ম নিয়ে আলোচনা করা হয় এবং তাঁর আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া করা হয়।

উক্ত আলোচনা সভা ও দোয়া মাহফিলে এবং খাবার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহী জেলা তাঁতীদলের সভাপতি কুতুব উদ্দিন বাদশা।

পরিচালনায়, শাকিল খান সহ-সভাপতি রাজশাহী জেলা তাঁতীদল, আকবর, সোনারুল,আরো উপস্থিত ছিলেন রাজশাহী জেলা তাঁতীদলের জিয়াউর রহমান জিয়া, সোনারুল ইসলাম, আশরাফুল, নহাটা পৌরসভা তাঁতিদের সাবেক আহবায়ক আলাউদ্দিন, দামকুড়া ইউনিয়ন বিএনপির সাবেক সদস্য সচিব জিয়াউল হক, দামকুড়া ইউনিয়ন তাঁতিদের সভাপতি জিয়ারুল ইসলাম, সাধারণ সম্পাদক নাঈম ইসলাম, পবা উপজেলা তাঁতীদল সাবেক যুগ্ম আহ্বায়ক বিপ্লব। আরও উপস্থিত ছিলেন বিএনপি নেতা আজিজুল, সহ জেলা ও উপজেলা বিএনপি, অঙ্গ-ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। এবং তাঁতীদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, শহীদ জিয়া দেশকে আত্মনির্ভরশীল করতে যে দূরদর্শী পদক্ষেপ নিয়েছিলেন, তা আজও আমাদের পথ দেখায়।

অনুষ্ঠান শেষে উপস্থিত সাধারণ জনগণ ও দলীয় নেতাকর্মীদের মাঝে খাবার বিতরণ করা হয়।

শহীদ জিয়ার আদর্শে উজ্জীবিত থেকে গণতন্ত্র পুনরুদ্ধারে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান বক্তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর