শনিবার, ০৯ মে ২০২৬, ০৩:৫০ অপরাহ্ন
আজকের শিরোনাম
তাহিরপুর বাদাঘাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় আবু সায়েম   এসপি মাহবুব আলম খানকে নিয়ে উদ্দেশ্যমূলক অপপ্রচার সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন মৌলভীবাজারে মতবিনিময় সভা ও আহ্বায়ক ক‌মি‌টি গঠন টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের জায়গা পরিদর্শনে সিলেট-২ এর সাংসদ তাহসিনা রুশদীর লুনা সরকারের দেওয়া উন্নয়নের প্রতিশ্রুতি ধীরে ধীরে দৃশ্যমান হবে : এমপি লুনা তাহিরপুরে ৪২ পিস ইয়াবা,নগদ টাকা, মোটরসাইকেলসহ ১জন আটক। জগন্নাথপুর উপজেলা চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় মহিউদ্দিন বাবলু  ১৪ দফা দাবিতে গাজীপুরে বিএমএসএফের র‍্যালি ও আলোচনা সভা চট্টগ্রামে মাইজভান্ডারি গবেষক আল্লামা গোলাম মোস্তফা শায়েস্তা খাঁন আজহারীর ইন্তেকাল চরবাড়ুকা, বাঘেচরা হাওরে ক্ষতিগ্রস্ত কৃষকদের মানববন্ধন

সিরাজগঞ্জের তাড়াশে সাবেক এমপি মান্নান তালুকদারের নামাযে জানাযা সম্পূর্ণ

রিপোর্টারের নাম / ১০৬ বার দেখা হয়েছে
আপডেট: শনিবার, ১৯ জুলাই, ২০২৫

স্টাফ রিপোর্টার,সিরাজগঞ্জঃ

সিরাজগঞ্জঃ সিবাজগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপি’র চেয়ার পার্সনের উপদেষ্টা আব্দুল মান্নান তালুকদারের নামাজের জানাযা অনুষ্ঠিত। শনিবার (১৯ জুলাই) সকাল ১০ টায় তাড়াশ ডিগ্রী কলেজ মাঠে ওই নামাজে জানাযা অনুষ্ঠিত হয়।

জানাযায় পূ‌র্বে মরহুমের রূহের মাগফেরাত কামনা করে স্মৃতি চারণমূলক বক্তব্য রাখেন সিরাজগঞ্জ জেলা বিএনপি’র সহ-সভাপতি রাকিবুল আলম পাপ্পু, সাংগঠনিক সম্পাদক মোস্তাফা জামান, নাটোর জেলা বিএনপি’র সদস্য আব্দুল আজিজ, তাড়াশ উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি খন্দকার সেলিম জাহাঙ্গীর ও স.ম আফসার আলী, সাবেক সাধারণ সম্পাদক আধ্যাপক আমিনুর রহমান টুটুল, পৌর বিএনপি’র সাবেক সদস্য সচিব আব্দুল বারিক খন্দকার, যুবদলের আহবায়ক এফএম শাহ আলম, সদস্য সচিব রাজিব আহম্মেদ মাসুম প্রমূখ। পরিবারের পক্ষ থেকে দোয়া ও ক্ষমা প্রার্থনা করেন মরহুমের মেজ ছেলে রাহিদ মান্নান লেলিন।

এ সময় অশ্রুসিক্ত চোখে বিপুল জনতা তাদের প্রিয় নেতার রূহের মাগফেতার কামনা করেন। প্রিয়নেতার কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানান বিএনপিসহ সকল অঙ্গসংগঠন ও বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠান। আব্দুল মান্নান তালুকদার তাড়াশ-রায়গঞ্জ আসনে চারবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন এবং দীর্ঘদিন জেলা বিএনপি’র সভাপতির দায়িত্ব পালন করেছেন। তাঁর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

উল্লেখ্য, আব্দুল মান্নান তালুকদার শুক্রবার সকাল ১১ টায় ঢাকায় তাঁর নিজ বাস ভবনে বার্ধক্য জনিত কারণে ইন্তেকাল করেন। তাঁর নিজ গ্রাম রায়গঞ্জের ধুবিল ও সিরাজগঞ্জ ইসলামীয়া কলেজ মাঠে নামাজের জানাযা শেষে বা’দ আসর মালশাপাড়া কবর স্থানে তাঁকে দাফন করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর