মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৬:১৪ অপরাহ্ন
আজকের শিরোনাম
শেরপুর সীমান্তে বিজিবির রাতভর অভিযান, ভারতীয় কসমেটিকস ও ৪ গরু জব্দ মাটির মা ফাউন্ডেশন নীলফামারী জেলা শাখার আহ্বায়ক কমিটি গঠিত। বাবা পড়েছেন পঞ্চম শ্রেণি, মা দ্বিতীয়—তাদের স্বপ্নের সন্তান আজ ৪৭তম বিসিএসে কাস্টমস ক্যাডারে সুপারিশপ্রাপ্ত প্রধানমন্ত্রীর নিকট হেফাজতে ইসলামের অন্যায্য দাবির তীব্র প্রতিবাদ হেযবুত তওহীদের শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত  আজ বসতভিটা, কাল নদীগর্ভে? কর্ণফুলীর ভাঙনে চন্দ্রঘোনায় আতঙ্ক বাকেরগঞ্জে অবৈধ জাল বেচায় ২ ব্যবসায়িকে আটক ১ লক্ষ টাকা জরিমানা নিজ স্বার্থ হাসিলে প্রশাসনিক কর্মকর্তাদের প্রশাসক বানাতে মরিয়া ইউএনও বরিশালের বাকেরগঞ্জে নিষিদ্ধ চায়না ও কারেন্ট জাল সংরক্ষণ ও বিক্রির অভিযোগে দুই ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। ঈদ-এ-মিলাদুন্নবী (স:) উদযাপন উপলক্ষে আহলে সুন্নাতে ওয়াল জামাত বরুড়া দক্ষিনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত।

রাউজানে প্রথম বারের মতো ইউনিয়ন পর্যায়ে জাতীয় বিজ্ঞান মেলা, বিজ্ঞান বত্তৃতা ও বিজ্ঞান ক্যাম্প অনুষ্ঠিত

সাংবাদিক এম,দিদারুল আলম / ১০৭ বার দেখা হয়েছে
আপডেট: রবিবার, ২৭ জুলাই, ২০২৫

এম,দিদারুল আলম রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি 

দেশে প্রথম বারের মতো গ্রাম পর্যায়ে জাতীয় বিজ্ঞান মেলা উত্তর চট্টলার রাউজান উপজেলার ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা নিকেতন শাহসূফি হযরত মুহাম্মদ আবদুল গফূর মাস্টার শাহ (রহ.) প্রতিষ্ঠিত গর্জনিয়া রহমানিয়া ফাযিল (ডিগ্রি) মাদরাসার ব্যবস্থাপনায় এবং ঢাকা জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর এর পৃষ্ঠাপোষকতায় জাতীয় বিজ্ঞান মেলা, বিজ্ঞান বত্তৃতা ও বিজ্ঞান ক্যাম্প অনুষ্ঠিত হয়।
২৭শে জুলাই রবিবার দিন ব্যাপী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন: গর্জনিয়া রহমানিয়া ফাজিল মাদরাসার অধ্যক্ষ হযরতুলহাজ্ব হাফেজ ক্বারী মাওলানা মুহাম্মদ আবু তৈয়ব হামিদী (মু.জি.আ.)।

মাওলানা মুহাম্মদ মাছুমুর রশীদ কাদেরী ও মাওলানা সৈয়দ আসিফ উল্লাহর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন যথাক্রমে উত্তরসর্তা গাউসিয়া হাফেজিয়া সিনিয়র মাদ্রাসা, ডাবুয়া উচ্চ বিদ্যালয়, ডাবুয়া তারাচরণ শ্যামাচরণ উচ্চ বিদ্যালয়, উত্তরসর্তা উচ্চ বিদ্যালয়, হযরত ইয়াছিন শাহ বহুমুখী উচ্চ বিদ্যালয় ও হলদিয়া উচ্চ বিদ্যালয়ের অধ্যক্ষ ও প্রধান শিক্ষক মহোদয়গণ।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের সহকারী কিউরেটর জনাব মুহাম্মদ আজিজুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাউজান উপজেলা একাডেমিক সুপারভাইজার জনাব সজল চন্দ্র চন্দ।

বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন গর্জনিয়া রহমানিয়া ফাযিল (ডিগ্রি) মাদ্রাসার গভর্নিং বডির সভাপতি হযরাতুলহাজ মাওলানা সৈয়দ মুহাম্মদ আহসান হাবিব (মু.জি.আ.)। এসময় আরো উপস্থিত ছিলেন গভর্নিং বডির সদস্যবৃন্দ সহ এলাকার গন্যমান্য ব্যক্তি, রাজনৈতিক ব্যক্তিবর্গ, বিভিন্ন স্কুল মাদ্রাসার সম্মানিত শিক্ষক মন্ডলী ও কোমলমতি ছাত্র- ছাত্রীরা। অনুষ্ঠানে পবিত্র কোরআন তেলাওয়াত এবং নাতে রাসূল (দঃ) পরিবেশনের মাধ্যেমে অনুষ্ঠানের শুভ সুচনা করা হয়।

বিজ্ঞান মেলায় অংশগ্রহণকারী বিভিন্ন স্কুল মাদ্রাসার শিক্ষার্থীদের তৈরী প্রজেক্ট পরিদর্শন করেন সম্মানিত অতিথি বৃন্দ। এসময় শিক্ষার্থীরা তাদের তৈরিকৃত প্রজেক্টের উদ্ভাবনের উপর ভিত্তি করে তথ্য উপাত্ত উপস্থাপন করেন। এর পর শিক্ষক, শিক্ষার্থী ও অতিথি বৃন্দ বিজ্ঞান বক্তৃতা ক্যাম্পে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে আলোচনা শুরু করেন। এতে বিজ্ঞান ও কোরআনের উপর তথ্য ভিত্তিক বক্তৃতা প্রদান করেন বিভিন্ন প্রতিষ্ঠানের কোমলমতি শিক্ষার্থী ও শিক্ষক বৃন্দ। পরিশেষে দেশ ও জাতিরশান্তি কামনায় বিশেষ দোয়ার পর মধ্যাহ্নভোজের মাধ্যেমে অনুষ্ঠান সমাপ্ত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর