রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৬:৪২ পূর্বাহ্ন
আজকের শিরোনাম
তাহিরপুর সীমান্তে অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে ৩ বাংলাদেশিকে আটক করেছে বিজিবি। গারো পাহাড়ে বন রক্ষায় মানববন্ধন: আগুন প্রতিরোধে সচেতনতামূলক ব্যানার স্থাপন! ভুরুঙ্গামারীতে মানব সমাজ কল্যাণ ক্লাব’র আর্থিক সহায়তা ও ঈদ উপহার প্রদান শ্রীমঙ্গলে আব্দুল খালেকের উদ্যোগে ইফতার মাহফিল—দোয়া কামনায় মিলিত সর্বস্তরের মানুষ; রাউজান প্রেস ক্লাবের উপহার বিতরণ সাংবাদিকদের মানবিক উদ্যোগ প্রশংসনীয়: সাবের সুলতান কাজল বাংলাদেশ ডিপ্লোমা ফার্মাসিস্ট অ্যাসোসিয়েশন (বিডিপিএ)-কে বিএনপির রাজনৈতিক আদর্শে রূপান্তরের অভিযোগ: ফ্যাসিস্ট দোসর পুনর্বাসনের অপচেষ্টা পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন বাকেরগঞ্জ উপজেলার বিএনপির সাবেক সদস্য জনাব এস, এম নিয়াজ মোর্শেদ ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন চট্টগ্রাম বেস্ট ফিজিওথেরাপি হসপিটালের ডাইরেক্টর মোঃ আক্তার হোসেন উপজেলা প্রেসক্লাব ভূরুঙ্গামারী’র ইফতার মাহফিল সাংবাদিক উন্নয়ন পরিষদের উদ্যোগে ঈদ উপহার বিতরণ, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত;

তাহিরপুর থানা পুলিশের কাছ থেকে সুবিধা না পেয়ে মিথ্যাচারে লিপ্ত একটি চক্র

আমির হোসেন স্টাফ রিপোর্টার / ১৪৯ বার দেখা হয়েছে
আপডেট: শুক্রবার, ৮ আগস্ট, ২০২৫

আমির হোসেন স্টাফ রিপোর্টার

সুনামগঞ্জের তাহিরপুর থানা পুলিশের কাছ থেকে একটি চক্র অনৈতিক সুবিধা চেয়ে না পাওয়ায় মিথ্যাচারে লিপ্ত হয়েছে। বর্তমান প্রেক্ষাপটে কৌশলে পুলিশকে নিজেদের হাতিয়ার করতে ভিত্তিহীন ও মনগড়া অভিযোগ তুলে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে প্রকাশ করছে। এতে করে পুলিশ বাহিনী ও উপজেলার সচেতন মহলে ক্ষোভ বিরাজ করছে।

খোঁজ নিয়ে জানা গেছে,৫ আগষ্ট পর থেকে একবারেই ভিন্ন আঙ্গিকে থানার প্রশাসনিক কার্যক্রম পরিচালিত হচ্ছে। এতে সাধারণ জনগন থেকে শুরু করে রাজনৈতিক,সামাজিক সংগঠন সহ সকল প্রর্যায়ে মানুষ জন তাদের আইনি সহায়তা সঠিক ভাবে পাচ্ছে। কারো কোনো তদবির কাজে আসছে না,তেমনি কেউই ন্যায় সংগত ভাবে মামলা করতে চাইলেই সহজেই হচ্ছে।

পরিবর্তিতে তা যাচাই বাছাই করে প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে। আর পুলিশ ভেরিফিকেশন এর জন্য কোনো হয়রানীর শিকার হচ্ছে না মানুষজন। নিয়মমাফিক দায়িত্বশীল কতৃপক্ষ তা করছেন। ৫ই আগষ্টের পর থেকে একটি কুচক্রী মহল পুলিশের কাছ থেকে কোনো অনৈতিক সুবিধা নিতে না পারায় পুলিশের বিরুদ্ধে নানান ভাবে অপপ্রচার চালিয়ে সাধারণ মানুষজনকে বিভ্রান্ত করতে ও পুলিশ বাহিনী কে হেয়প্রতিপন্ন করতে উঠেপড়ে লেগেছে।

পুলিশ ভেরিফিকেশন নিতে আসা আলাল উদ্দিন জানান,আমি বিদেশ যাওয়ার জন্য পুলিশ ভেরিফিকেশন এর জন্য আবেদন করছিলাম প্রয়োজনীয় কাগজ পত্র দিয়ে। কোনো হয়রানীর শিকার হতে হয়নি,এমনকি কোনো টাকার দিতে হয়নি পুলিশকে। খুব কম সময়েই আমি আমার পুলিশ ভেরিফিকেশনের কাগজ পেয়ে গেছি ওসি সাহেব ও মুন্সি আন্তরিকতার সাথে আমার কাজটি করে দিয়েছেন।

উত্তর শ্রীপুর ইউনিয়নের বাসিন্দা জসিম উদ্দিন জানান,আমি আমার একটি বিষয় নিয়ে থানায় গিয়েছিলাম ওসি সাহেব খুব দ্রুততার সাথে আমার সমস্যার সমাধান করেছেন। না হলে আমাকে মামলার আশ্রয় নিতে হতো। ওসি সাহেব সহ সবাই আন্তরিকতার সাথেই থানায় আইনি সহায়তা পাচ্ছে সবাই।

তাহিরপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি দেলোয়ার হোসেন জানান,আমি যোগদান করার পর থেকেই মাদক সহ সকল অনিয়মের বিরুদ্ধে কঠোর নজরদারির পাশাপাশি কঠোর পদক্ষেপ নিয়েছি। এছাড়াও কেউ ন্যায় সংঙ্গত ভাবে আইনি সহায়তার জন্য আসলে তা সহজেই পাচ্ছে। আমার থানার সকল পুলিশ সদস্যই তাদের উপর দায়িত্ব সঠিক ভাবে পালন করছেন। আর দায়িত্ব পালন করতে কঠোর নির্দেশনা দেয়া আছে। এছাড়াও আমি নিজেও নজরদারি রাখছি। কিন্তু একটি চক্র আছে তারা আমাদের কাছ থেকে অনৈতিক সুবিধা নিতে না পারায় অপপ্রচারে লিপ্ত রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর