রবিবার, ১০ মে ২০২৬, ০২:২৫ পূর্বাহ্ন
আজকের শিরোনাম
ব্রিটেনের ওয়েলস সিনেট নির্বাচন অনুষ্ঠিত, ওয়েলশের ইতিহাসে এক যুগান্তকারী দিন, নতুন রাজনৈতিক মানচিত্র উন্মোচিত তাহিরপুর বাদাঘাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় আবু সায়েম   এসপি মাহবুব আলম খানকে নিয়ে উদ্দেশ্যমূলক অপপ্রচার সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন মৌলভীবাজারে মতবিনিময় সভা ও আহ্বায়ক ক‌মি‌টি গঠন টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের জায়গা পরিদর্শনে সিলেট-২ এর সাংসদ তাহসিনা রুশদীর লুনা সরকারের দেওয়া উন্নয়নের প্রতিশ্রুতি ধীরে ধীরে দৃশ্যমান হবে : এমপি লুনা তাহিরপুরে ৪২ পিস ইয়াবা,নগদ টাকা, মোটরসাইকেলসহ ১জন আটক। জগন্নাথপুর উপজেলা চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় মহিউদ্দিন বাবলু  ১৪ দফা দাবিতে গাজীপুরে বিএমএসএফের র‍্যালি ও আলোচনা সভা চট্টগ্রামে মাইজভান্ডারি গবেষক আল্লামা গোলাম মোস্তফা শায়েস্তা খাঁন আজহারীর ইন্তেকাল

ভুরুঙ্গামারীতে জাতীয় মৎস্য সপ্তাহ শুরু

রিপোর্টারের নাম / ২২১ বার দেখা হয়েছে
আপডেট: সোমবার, ১৮ আগস্ট, ২০২৫

ভুরুঙ্গামারী (কুড়িগ্রাম): অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি ’ এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে জাতীয় মৎস্য সপ্তাহ শুরু হয়েছে।

এ উপলক্ষে সোমবার (১৮ আগস্ট) সকালে এক বর্ণাঢ্য র‌্যালি উপজেলা পরিষদ চত্বর প্রদক্ষিণ করে। র‌্যালি শেষে উপজেলা পরিষদ পুকুরে কার্প জাতীয় মাছের পোনা অবমুক্ত করা হয়।

পরে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এক আলোচনা সভার আয়োজন করা হয়।

উপজেলা প্রশাসন ও মৎস্য দপ্তরের যৌথ আয়োজনে অনুষ্ঠানের শুভ সূচনা করে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মৎস্য কর্মকর্তা নুরুজ্জামান খান ।

উপজেলা নির্বাহী অফিসার দীপ জন মিত্রের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আব্দুল জব্বার, ভুরুঙ্গামারী সরকারি কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ আজিজুর রহমান সরকার, উপজেলা বিএনপির আহ্বায়ক কাজী আলাউদ্দিন মন্ডল, সদস্য সচিব শহিদুল ইসলাম আকন্দ, আহবায়ক কমিটির অন্যতম সদস্য বিএনপি নেতা কাজী নিজাম, ভুরুঙ্গামারী প্রেসক্লাব সভাপতি আনোয়ারুল হক, বৈষম্য বিরোধী আন্দোলনের সাবেক সমন্বয়ক রুকুনুজ্জামান রোকন, সফল মৎস্য চাষী বাগভান্ডার গ্রামের আব্দুল বারিক ও আন্ধারীঝাড়ের আবু হাসান সোহেল।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী ইনছাফুল হক সরকার, উপজেলা প্রেসক্লাব সভাপতি এ এস খোকন, যুব সংগঠনের সভাপতি আরিফুল ইসলাম, মৎস্য অফিসের ক্ষেত্র সহকারী আব্দুল জব্বার । অনুষ্ঠানটি সঞ্চালনা করেন স্কাউটস লিডার খোরশেদ আলম।

আলোচনা সভা শেষে দেশীয় প্রজাতি, কার্প মিশ্র চাষ, পোনা চাষে সফলতা অর্জনকারী সফল মৎস্য চাষীদের মাঝে সন্মাননা স্মারক প্রদান করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর