রবিবার, ২২ মার্চ ২০২৬, ১২:০৬ অপরাহ্ন
আজকের শিরোনাম
তাহিরপুর সীমান্তে অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে ৩ বাংলাদেশিকে আটক করেছে বিজিবি। গারো পাহাড়ে বন রক্ষায় মানববন্ধন: আগুন প্রতিরোধে সচেতনতামূলক ব্যানার স্থাপন! ভুরুঙ্গামারীতে মানব সমাজ কল্যাণ ক্লাব’র আর্থিক সহায়তা ও ঈদ উপহার প্রদান শ্রীমঙ্গলে আব্দুল খালেকের উদ্যোগে ইফতার মাহফিল—দোয়া কামনায় মিলিত সর্বস্তরের মানুষ; রাউজান প্রেস ক্লাবের উপহার বিতরণ সাংবাদিকদের মানবিক উদ্যোগ প্রশংসনীয়: সাবের সুলতান কাজল বাংলাদেশ ডিপ্লোমা ফার্মাসিস্ট অ্যাসোসিয়েশন (বিডিপিএ)-কে বিএনপির রাজনৈতিক আদর্শে রূপান্তরের অভিযোগ: ফ্যাসিস্ট দোসর পুনর্বাসনের অপচেষ্টা পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন বাকেরগঞ্জ উপজেলার বিএনপির সাবেক সদস্য জনাব এস, এম নিয়াজ মোর্শেদ ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন চট্টগ্রাম বেস্ট ফিজিওথেরাপি হসপিটালের ডাইরেক্টর মোঃ আক্তার হোসেন উপজেলা প্রেসক্লাব ভূরুঙ্গামারী’র ইফতার মাহফিল সাংবাদিক উন্নয়ন পরিষদের উদ্যোগে ঈদ উপহার বিতরণ, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত;

সিরাজগঞ্জের রায়গঞ্জে অজ্ঞাত এক মহিলার লাশ উদ্ধার

রিপোর্টারের নাম / ২১৫ বার দেখা হয়েছে
আপডেট: শনিবার, ২৩ আগস্ট, ২০২৫

স্টাফ রিপোর্টার সিরাজগঞ্জঃ

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় ঢাকা-বগুড়া মহাসড়কের পাশে পড়ে থাকা অবস্থায় এক অজ্ঞাত নারীর লাশ উদ্ধার করেছে হাইওয়ে পুলিশ। আজ শনিবার ভোরে কালিকাপুর এলাকার আর আর স্পিনিং এন্ড কটন মিলের সামনে থেকে লাশটি উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানায়, ভোরে সড়কের পাশে লাশ পড়ে থাকতে দেখে তারা থানায় খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে এসে লাশটি উদ্ধার করে। ধারণা করা হচ্ছে, রাতে দ্রুতগামী কোনো যানবাহনের ধাক্কায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে।

তারা আরো জানায়, নিহত নারী এলাকায় ভিক্ষাবৃত্তি করতেন। পুলিশ সূত্রে জানা গেছে, প্রাথমিকভাবে এটি সড়ক দুর্ঘটনা বলেই মনে করা হচ্ছে। তবে তদন্ত শেষে প্রকৃত কারণ জানা যাবে।

হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রউফ বিষয়টি নিশ্চিত করে জানান, নিহত নারীর বয়স আনুমানিক ৬০ বছর। তবে তার পরিচয় এখনো জানা যায়নি। লাশটি ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। পাশাপাশি পরিচয় শনাক্তের চেষ্টা অব্যাহত রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর