শনিবার, ০৯ মে ২০২৬, ০৪:০০ অপরাহ্ন
আজকের শিরোনাম
তাহিরপুর বাদাঘাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় আবু সায়েম   এসপি মাহবুব আলম খানকে নিয়ে উদ্দেশ্যমূলক অপপ্রচার সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন মৌলভীবাজারে মতবিনিময় সভা ও আহ্বায়ক ক‌মি‌টি গঠন টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের জায়গা পরিদর্শনে সিলেট-২ এর সাংসদ তাহসিনা রুশদীর লুনা সরকারের দেওয়া উন্নয়নের প্রতিশ্রুতি ধীরে ধীরে দৃশ্যমান হবে : এমপি লুনা তাহিরপুরে ৪২ পিস ইয়াবা,নগদ টাকা, মোটরসাইকেলসহ ১জন আটক। জগন্নাথপুর উপজেলা চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় মহিউদ্দিন বাবলু  ১৪ দফা দাবিতে গাজীপুরে বিএমএসএফের র‍্যালি ও আলোচনা সভা চট্টগ্রামে মাইজভান্ডারি গবেষক আল্লামা গোলাম মোস্তফা শায়েস্তা খাঁন আজহারীর ইন্তেকাল চরবাড়ুকা, বাঘেচরা হাওরে ক্ষতিগ্রস্ত কৃষকদের মানববন্ধন

কষ্টিপাথরের মুর্তিসহ তাড়াশের দুজন পাচারকারী উল্লাপাড়ায় আটক

রিপোর্টারের নাম / ১৯৩ বার দেখা হয়েছে
আপডেট: রবিবার, ২৪ আগস্ট, ২০২৫

স্টাফ রিপোর্টার সিরাজগঞ্জঃ

সিরাজগঞ্জঃ সিরাজগঞ্জের উল্লাপাড়ায় অভিযান চালিয়ে মূল্যবান কষ্টিপাথরের মূর্তিসহ ২ জন পাচারকারীকে গ্রেফতার করেছে র‌্যাব-১২ সদস্যরা।

রোববার (২৪ আগস্ট) সকালে র‌্যাব-১২ এর অতিরিক্ত পুলিশ সুপার (কোম্পানি কমান্ডার) দীপংকর ঘোষ এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেফতার ব্যক্তিরা হলেন, সিরাজগঞ্জের তাড়াশের শ্রীকৃষ্ণপুর গ্রামের মৃত শফিজ উদ্দিনের ছেলে আমিরুল ইসলাম (৪৫) ও নওগাঁ মধ্যপাড়া গ্রামের আলমাস আলীর ছেলে শাহিন আলম (৩০)।

প্রেস বিজ্ঞপ্তি জানান, তথ্য প্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে উল্লাপাড়ার ৩নং উধুনিয়া ইউনিয়নের মহেশপুর গ্রামে অভিযান চালানো হয়। এ সময় ২৪ ইঞ্চি দৈর্ঘ্য ও ১২ ইঞ্চি লম্বা একটি মূল্যবান কষ্টি পাথর উদ্ধার ও দুই পাচারকারীকে গ্রেফতার করা হয়। মূর্তিটির ওজন ৩১.৫৪০ কেজি।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে পাচারকারীরা এই মূল্যবান কষ্টি পাথরের তৈরি মূর্তি নিজ হেফাজতে রেখে বাংলাদেশ থেকে বিদেশে পাচারের কথা স্বীকার করেছে। এঘটনায় উল্লাপাড়া থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। উদ্ধারকৃত মূর্তিসহ পাচারকারীদের থানায় হস্তান্তর করা হয়েছে


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর