বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৬:২৫ পূর্বাহ্ন
আজকের শিরোনাম
সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন মৌলভীবাজারে মতবিনিময় সভা ও আহ্বায়ক ক‌মি‌টি গঠন টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের জায়গা পরিদর্শনে সিলেট-২ এর সাংসদ তাহসিনা রুশদীর লুনা সরকারের দেওয়া উন্নয়নের প্রতিশ্রুতি ধীরে ধীরে দৃশ্যমান হবে : এমপি লুনা তাহিরপুরে ৪২ পিস ইয়াবা,নগদ টাকা, মোটরসাইকেলসহ ১জন আটক। জগন্নাথপুর উপজেলা চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় মহিউদ্দিন বাবলু  ১৪ দফা দাবিতে গাজীপুরে বিএমএসএফের র‍্যালি ও আলোচনা সভা চট্টগ্রামে মাইজভান্ডারি গবেষক আল্লামা গোলাম মোস্তফা শায়েস্তা খাঁন আজহারীর ইন্তেকাল চরবাড়ুকা, বাঘেচরা হাওরে ক্ষতিগ্রস্ত কৃষকদের মানববন্ধন আনন্দবাজারে র‍্যাব-৯ এর হানা: বিপুল পরিমাণ গাঁজাসহ দুইজন গ্রেফতার সুনামগঞ্জ সদর থানায় এক যুবককে (একশত সত্তর) পিস কথিত নেশাজাতীয় ইয়াবা ট্যাবলেট, সহ গ্রেফতার।

তাড়াশে নিজ ঘড় থেকে মজনু নামের এক ব্যক্তির ঝুলন্ত মরাদেহ উদ্ধার

রিপোর্টারের নাম / ২২৭ বার দেখা হয়েছে
আপডেট: শনিবার, ৩০ আগস্ট, ২০২৫

স্টাফ রিপোর্টার সিরাজগঞ্জঃ

সিরাজগঞ্জঃ সিরাজগঞ্জের তাড়াশে স্ত্রীর তালাক পত্র পেয়ে মজনু পারভেজ (৩৯) নামে এক ব্যক্তি আত্মহত্যা করেছেন। শনিবার  (৩০ আগস্ট) সকালে তাড়াশ পৌর শহরের উত্তর ওয়াবদাবাদ এলাকায় তার নিজ ঘর থেকে ঝুলন্ত মরাদেহ উদ্ধার করে পুলিশ।

মজনু পারভেজ তাড়াশ পৌর শহরের মৃত আব্দুস সাত্তার আলীর ছেলে। জানা গেছে , মজনু পারভেজ ২৫ বছর পূর্বে তাড়াশ উপজেলার বারুহাস ইউনিয়নের বিনসাড়া

গ্রামের রোকসানা খাতুনকে বি‌য়ে ক‌রে‌নে। তাদের দাম্পত্য জীবনে ১৬ বছর বয়সের এক ছেলে ও ৬ বছর বয়সী এক কন্যা সন্তান রয়েছে। বিয়ের পর থেকেই তাদের  মধ্যে ঝগড়া বিবাদ লেগেই থাকতো।গত ৩ মাস আগে ঝগড়া করে রোকসানা খাতুন ছেলে মেয়েকে রেখে বাবার বাড়িতে চলে যায়। মজনু পাভেজ পারিবারিকভাবে অনেক বার চেষ্টা করেও রোকসানা খাতুনকে আনতে ব্যর্থ হয়। গত ৭ দিন আগে রোকসানা খাতুন স্বামী মজনু পারভেজের ঠিকানায় তালাক পত্র পাঠায়। পরিবারের লোকজন মজনু পারভেজকে বিষয়টি অবগত করেনি। গতকাল বিকালে ডাক পিয়ন বাসায় এসে তালাক পত্র বাড়িতে দিয়ে যায় । এরপর থেকে তিনি বিষন্নতায় ভুগছিলেন। শনিবার সকালে তার নিজ ঘরের মধ্যে মজনু পারভেজের মরাদেহ ঝুঁলতে দেখে পুলিশকে খবর দেয় স্থানীয়রা।

এ তথ্য নিশ্চিত করে তাড়াশ থানার ওসি মো. জিয়াউর রহমান জানান, মজনু পারভেজের লাশ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তিনি আত্মহত্যা করেছেন। ময়নাতদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর