রবিবার, ১০ মে ২০২৬, ০২:২৬ পূর্বাহ্ন
আজকের শিরোনাম
ব্রিটেনের ওয়েলস সিনেট নির্বাচন অনুষ্ঠিত, ওয়েলশের ইতিহাসে এক যুগান্তকারী দিন, নতুন রাজনৈতিক মানচিত্র উন্মোচিত তাহিরপুর বাদাঘাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় আবু সায়েম   এসপি মাহবুব আলম খানকে নিয়ে উদ্দেশ্যমূলক অপপ্রচার সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন মৌলভীবাজারে মতবিনিময় সভা ও আহ্বায়ক ক‌মি‌টি গঠন টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের জায়গা পরিদর্শনে সিলেট-২ এর সাংসদ তাহসিনা রুশদীর লুনা সরকারের দেওয়া উন্নয়নের প্রতিশ্রুতি ধীরে ধীরে দৃশ্যমান হবে : এমপি লুনা তাহিরপুরে ৪২ পিস ইয়াবা,নগদ টাকা, মোটরসাইকেলসহ ১জন আটক। জগন্নাথপুর উপজেলা চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় মহিউদ্দিন বাবলু  ১৪ দফা দাবিতে গাজীপুরে বিএমএসএফের র‍্যালি ও আলোচনা সভা চট্টগ্রামে মাইজভান্ডারি গবেষক আল্লামা গোলাম মোস্তফা শায়েস্তা খাঁন আজহারীর ইন্তেকাল

ভূরুঙ্গামারীতে এসডিএফ’র স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ক কর্মশালা

রিপোর্টারের নাম / ২০৯ বার দেখা হয়েছে
আপডেট: শনিবার, ৩০ আগস্ট, ২০২৫

ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম): কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে অর্থ মন্ত্রনালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের আওতাধীন স্বায়ত্তশাসিত সংস্থা রেজিলিয়েন্স, এন্ট্রাপ্রেনিওরশীপ অ্যান্ড লাইভলীহুড ইম্প্রুভমেন্ট (আরইএলআই) প্রজেক্টের আওতায় সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন এসডিএফ’র স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৩০ আগস্ট) দুপুরে সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এসডিএফ) জেলা অফিসের আয়োজনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কনফারেন্স রুমে উপজেলার সরকারি প্রতিনিধি ও এসডিএফ কর্মকর্তাদের অংশগ্রহণে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডা: আবু সাজ্জাদ মোহাম্মদ সায়েম । বিশেষ অতিথি ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা: নাজমুল হোসাইন আল আমিন, আঞ্চলিক ব্যবস্থাপক (স্বাস্থ্য ও পুষ্টি) ডা: আবু রাহাত রোকুনুজ্জামান। স্বাগত বক্তব্য রাখেন এসডিএফ’র কুড়িগ্রাম জেলা ব্যবস্থাপক শহিদুল ইসলাম।

জেলা স্বাস্থ্য ও পুষ্টি কর্মকর্তা (এসডিএফ) ডা: আবু রাইয়ানের সঞ্চালনায় উপস্থিত ছিলেন উপজেলা প্রেসক্লাব সভাপতি এ এস খোকন, সি: সহ-সভাপতি এফ কে আশিক।

অনুষ্ঠানটির সার্বিক সহায়তায় ছিলেন ক্লাস্টার হেলথ এন্ড নিউট্রেশন ফ্যাসেলিটেটর বায়েজিদ হোসাইন।

প্রধান অতিথি ডা: আবু সাজ্জাদ মোহাম্মদ সায়েম বলেন, এসডিএফ নিঃসন্দেহে ভালো কাজ করছে তবে তাদের কাজের এরিয়া আরো বাড়ানো গেলে সাধারণ মানুষ সেবাটা আরো বেশি করে পেত। বিশেষ করে গর্ভবতী মায়েদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করনে প্রয়োজনীয় পরামর্শ প্রদান, চেকআপ নিশ্চিত করা, ঔষধ বিতরণ ও প্রসবকালীন জটিলতায় আর্থিক সহযোগিতা প্রদান প্রশংসনীয়।

উল্লেখ্য, এসডিএফ ভূরুঙ্গামারী সদর ও জয়মনিরহাট দুটি ইউনিয়নের ২৫টি গ্রামের সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীকে সক্ষমতা বৃদ্ধি, গ্রামীণ ক্ষুদ্র অবকাঠামো উন্নয়ন, স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ক সহায়তা প্রদান, খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ এবং সর্বোপরি সমন্বিত ও পরিকল্পিত অর্থনৈতিক কার্যক্রমে সম্পৃক্তকরণে যথাযথ অর্থায়নের মাধ্যমে আর্থ-সামাজিক উন্নয়ন সাধন করার লক্ষ্যে কাজ করে যাচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর