বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০১:৫৯ পূর্বাহ্ন

তাড়াশে বজ্রপাতে আজিজুল নামের এক কৃষকের মৃত্যু

তাড়াশ টাইমস / ১৪১ বার দেখা হয়েছে
আপডেট: রবিবার, ৩১ আগস্ট, ২০২৫

স্টাফ রিপোর্টার সিরাজগঞ্জঃ

সিরাজগঞ্জঃ সিরাজগঞ্জের তাড়াশে বজ্রপাতে আজিজুল ইসলাম (৪৫) নামের এক কৃষকের মৃত্যু হয়। বিষয়‌টি নি‌শ্চিত ক‌রে‌ছেন, স্থানীয় ইউপি সদস্য মোঃ মোক্তার হোসেন। রোববার (৩১ আগস্ট) বেলা সাড়ে ১১ টার দিকে এ ঘটনাটি ঘটে, উপজেলার মাধাইনগর ইউনিয়নের মালশিন গ্রামে। আজিজুল ইসলাম মালশিন গ্রামের মৃত ইনসাফ আলীর ছেলে।

স্থানীয় বাসিন্দা নাজমুল হোসেন ও মোতালেব হোসেন জানান,  বৃষ্টির সময় মাঠে কাজ করছিলেন আজিজুল ইসলাম। হঠাৎ বজ্রপাত হলে সঙ্গে সঙ্গে তিনি মাটিতে লুটিয়ে পড়েন এবং সেখানেই তার মৃত্যু হয়।’

স্থানীয় ইউপি সদস্য মোঃ মোক্তার হোসেন বলেন, বেলা সাড়ে ১১ টার দিকে বাড়ির পাশে মাঠে কাজ করছিলেন। হঠাৎ বজ্রপাত হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। হাসপাতালে নেয়ার আগেই তিনি মারা যান। বিষয়টি আমরা প্রশাসনকে জানিয়েছি।
এ বিষয়ে তাড়াশ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জিয়াউর রহমান ব‌লেন, পু‌লিশ খবর পে‌য়ে ঘটনাস্থল প‌রিদর্শন ক‌রে‌ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর