রবিবার, ১০ মে ২০২৬, ০১:০১ পূর্বাহ্ন
আজকের শিরোনাম
ব্রিটেনের ওয়েলস সিনেট নির্বাচন অনুষ্ঠিত, ওয়েলশের ইতিহাসে এক যুগান্তকারী দিন, নতুন রাজনৈতিক মানচিত্র উন্মোচিত তাহিরপুর বাদাঘাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় আবু সায়েম   এসপি মাহবুব আলম খানকে নিয়ে উদ্দেশ্যমূলক অপপ্রচার সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন মৌলভীবাজারে মতবিনিময় সভা ও আহ্বায়ক ক‌মি‌টি গঠন টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের জায়গা পরিদর্শনে সিলেট-২ এর সাংসদ তাহসিনা রুশদীর লুনা সরকারের দেওয়া উন্নয়নের প্রতিশ্রুতি ধীরে ধীরে দৃশ্যমান হবে : এমপি লুনা তাহিরপুরে ৪২ পিস ইয়াবা,নগদ টাকা, মোটরসাইকেলসহ ১জন আটক। জগন্নাথপুর উপজেলা চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় মহিউদ্দিন বাবলু  ১৪ দফা দাবিতে গাজীপুরে বিএমএসএফের র‍্যালি ও আলোচনা সভা চট্টগ্রামে মাইজভান্ডারি গবেষক আল্লামা গোলাম মোস্তফা শায়েস্তা খাঁন আজহারীর ইন্তেকাল

জাতীয় মানবাধিকার অ্যাসোসিয়েশনের উদ্যোগে বগুড়ায় ঔষধি বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত।

রিপোর্টারের নাম / ১২৫ বার দেখা হয়েছে
আপডেট: সোমবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক:-“বেশি করে গাছ লাগান, পরিবেশ বাঁচান”—এই স্লোগানকে সামনে রেখে বাংলাদেশ জাতীয় মানবাধিকার অ্যাসোসিয়েশন বগুড়া জেলা কমিটির উদ্যোগে মাসব্যাপী শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে আজ সোমবার (১৫ সেপ্টেম্বর) গভঃ ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজি (আই.এইচ.টি) বগুড়ায় ঔষধি বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে আই.এইচ.টি এর পক্ষ থেকে উপস্থিত ছিলেন লেকচারার ডা. আবু মো: ইউসুফ হাসান (মামুন), সাধারণ সম্পাদক, বগুড়া ডেন্টাল সোসাইটি; লেকচারার ডা. মো: তারেক-আল-যোবায়ের (তুহিন), দপ্তর সম্পাদক, বগুড়া ডেন্টাল সোসাইটি; ল্যাব মেডিসিন অনুষদের প্রধান ডা. নাহিদা সুলতানা এবং ইনচার্জ মোঃ শাহজাহান আলী।

বাংলাদেশ জাতীয় মানবাধিকার অ্যাসোসিয়েশন বগুড়া জেলা কমিটির পক্ষ থেকে উপস্থিত ছিলেন সভাপতি চিকিৎসা প্রযুক্তিবিদ মোঃ আরমান হোসেন ডলার, সহ-সভাপতি মোঃ জাহাঙ্গীর সরকার (মানিক) ও মোঃ আরমান শেখ, সাধারণ সম্পাদক মোঃ জাহিদুল ইসলাম (জাহিদ), সিনিয়র যুগ্ম সম্পাদক ডা. এ এস এম রায়হান, সাংগঠনিক সম্পাদক মোঃ সাব্বির হোসেন (ছাবদুল), দপ্তর সম্পাদক মোঃ দেলোয়ার হোসেন, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মোঃ আব্দুর রশিদ, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মোঃ ফজলু সাকিদার প্রমুখ।

এছাড়াও উক্ত শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র প্রতিনিধি সিয়াম, আশিক, সজিব, রিফাত, রাতুল, রুমি, সৌরবসহ আরও অনেকে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর