বুধবার, ২৪ জুন ২০২৬, ০২:৩৩ পূর্বাহ্ন
আজকের শিরোনাম
রাজশাহী বিএনপি নেতার বিরুদ্ধে চাঁদা দাবির অডিও ভাইরাল, বাকেরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের রোগীদের খাবারে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ বদলগাছীতে খাস খাজনা আদায়ে ব্যাপক অনিয়ম, রাজস্ব হারাচ্ছে সরকার। বালিয়াডাঙ্গীতে ২ কেজি ২০০ গ্রাম গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার তাড়াশে সাবেক ছাত্রলীগ নেতা রুবেল গ্রেপ্তার সৌদিআরব রিয়াদে বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল ইংরেজি শাখার ২০২৬ইং ব‍্যাচ এর সমাবর্তন অনুষ্ঠান। মহাদেবপুরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে এসএসএস এর সাড়ে ৮ হাজারেরও বেশি গাছের চারা বিতরণ ও র‍্যালি অনুষ্ঠিত লন্ডনের নর্থহ্যাম্পটনের মেয়র কর্তৃক ‘অনুপ্রেরণাদায়ক’ কমিউনিটি লিডারশিপ সম্মাননা প্রদান অনুষ্ঠিতন নানিয়ারচর সেনা জোনের উদ্যোগে পরিষ্কার-পরিচ্ছন্নতা, পরিবেশ সংরক্ষণ ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত উত্তরার বিডিআর মার্কেটের পার্কিং স্থান নিয়ে বিরোধ: পুরো মার্কেটকে ঘিরে আদালতে তিন মামলা, উত্তেজনা বৃদ্ধি

বরগুনার বামনাতে সরকারি ভিজিডি কার্ড বিতরণে অনিয়ম :প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে এলাকাবাসীর বিক্ষোভ ও মানববন্ধন ।

রনি মল্লিক স্টাফ রিপোর্টার: / ৯৮ বার দেখা হয়েছে
আপডেট: বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫

রনি মল্লিক স্টাফ রিপোর্টার:

বরগুনা জেলার বামনা উপজেলার ৪ নং ডৌয়াতলা ইউনিয়ন পরিষদে অসহায় ও দুস্থদের বরাদ্দকৃত সরকারি ভিজিডি (দুস্থ মহিলা উন্নয়ন) কার্ড বিতরণে অনিয়মের অভিযোগ এনে ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃআবুসালেহকে চেয়ারম্যান পদ থেকে অপসারন ও বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে এলাকার হতদরিদ্ররা।

বৃহস্পতিবার ১৮ সেপ্টেম্বর বিকাল ৪টায় ২৮ নং মধ্যগুদিগাটা সরকারি প্রাথমিক বিদ্যালয় সামনে এ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এতে শতাধিক নারী – পুরুষ অংশ নেন।মানববন্ধনে অংশগ্রহণকারীরা অভিযোগ করেন, প্রকৃত অসহায় ও দরিদ্ররা দীর্ঘদিন ধরে ভিজিডি কার্ড থেকে বঞ্চিত হলেও অর্থ ও প্রভাব খাটিয়ে পছন্দের লোকজন তালিকায় অন্তর্ভুক্ত হয়েছেন।

বক্তারা বলেন, ‘আমরা দিন এনে দিন খাই, অথচ সরকারি চাল ও ভিজিডি কার্ড থেকে বঞ্চিত হচ্ছি ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃআবুছালে ভিজিডি কার্ড বিতরণে ব্যাপক অনিয়ম ও দূর্নীতি করে হতদরিদ্র মানুষের সাথে প্রতারণা করেছেন।’ অস্বচ্ছল এবং হতদরিদ্রদের বাছাই করে কার্ড বিতরণ করার কথা থাকলেও প্যানেল চেয়ারম্যান মোঃআবুছালে অর্থের বিনিময়ে স্বচ্ছল ও সম্পদশালীদের নামের তালিকা করেছেন। যারা টাকা দিতে পারেনি তাদের কার্ড হয়নি বলেও অনেকে ক্ষোভ প্রকাশ করে জানান।এ সময় ভারপ্রাপ্ত (প্যানেল চেয়ারম্যান) মোঃআবুছালে সহ তালিকা তৈরির অনিয়মের সাথে জড়িত সকলের দৃষ্টান্ত মূলক শাস্তি দাবি করে সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত হতদরিদ্র এবং অসহায়ের নতুন তালিকা করার দাবী করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর